1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হবু বউ পছন্দ না হওয়ায় পলাশবাড়ীর ব্যাংকারের আত্মগোপন,সাত দিন পর উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

হবু বউ পছন্দ না হওয়ায় পলাশবাড়ীর ব্যাংকারের আত্মগোপন,সাত দিন পর উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

এক সপ্তাহ রহস্যজনক ভাবে আত্মগোপন করে থাকা গাইবান্ধা জেলার পলাশবাড়ীর সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আবু সুফিয়ান ৩০ জুন রাতে ঢাকা থেকে খুঁজে পেয়েছে পুলিশ। বউ পছন্দ হয়নি বলে-স্ব-ইচ্ছায় আত্মগোপন করেছিলেন বলে পুলিশের কাছে জানিয়েছেন তিনি।

পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা সোনালী ব্যাংক পলাশবাড়ী শাখার সিনিয়র অফিসার আবু সুফিয়ানের পারিবারিকভাবে গাইবান্ধায় এক মেয়ের সাথে বিবাহের দিন তারিখ ধার্য করা হয়। কিন্তু তার হবু স্ত্রী পছন্দ না হওয়ায় বিয়ের মার্কেটিং করার কথা বলে তিনি আত্মগোপনে চলে যান। তিনি একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকার আদাবরের ৩১ নম্বর বাড়ি ভাড়া নিয়ে স্ব ইচ্ছায় আত্মগোপন করেন।

এব্যাপারে নিখোঁজের স্বজনরা পলাশবাড়ি থানায় জিডি করেন।

এদিকে গাইবান্ধার পুলিশ গোপনে বিষয়টি মোবাইল ট্রাকিং করে তার সন্ধান বের করেন এবং তাঁকে আত্মগোপনে থাকা অবস্থায় উদ্ধার করে গাইবান্ধায় নিয়ে আসেন।

এঘটনায় পুলিশ সুপার তৌহিদুর রহমান বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিং করে ঘটনার বর্ণনা দেন এবং আবু সুফিয়ানকে তার পিতা-মাতার কাছে হস্তান্তর করেন।

এরআগে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা আবু সুফিয়ান সরকারের সন্ধান চেয়ে পলাশবাড়ী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আইন শৃংখলা বাহীনির সার্বিক সহযোগীতা কামনা করে পিতা আবুল কাশেম সরকার ও মাতা সাহেদা বেগম।√#

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন