1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মিতু হত্যা মামলা: দুই সন্তানকে মাগুরায় জিজ্ঞাসাবাদের আদেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মিতু হত্যা মামলা: দুই সন্তানকে মাগুরায় জিজ্ঞাসাবাদের আদেশ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার দুই সন্তানকে মাগুরা সমাজসেবা কার্যালয় কিংবা থানায় জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুই সন্তানের বাবা সাবেক পুলিশ সুপার বাবুলের পরিবারের করা পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা শুনানি শেষে এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা দুই শিশুকে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামে তার কার্যালয়ে আনার জন্য আবেদন করেন। অন্যদিকে বাবুলের পরিবার আবেদন করে মাগুরায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে শিশু আইন মেনে দুই শিশুকে জিজ্ঞাসাবাদ করা হোক।

আদেশে বিচারক উল্লেখ করেন, বাবুল আক্তারের দুই সন্তান বর্তমানে মাগুরায় তার দাদা আবদুল ওয়াদুদ ও চাচা হাবিবুর রহমানের কাছে আছে। করোনা মহামারির কারণে দেশে যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া মাগুরা থেকে চট্টগ্রামে তদন্ত কর্মকর্তার কার্যালয়ে শিশুদের আনা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। শিশুদের জিজ্ঞাসাবাদের জন্য মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়কে নির্ধারণ করা হলো। তবে লকডাউনের কারণে সেটি বন্ধ থাকলে মাগুরা জেলা সদর থানায় তদন্ত কর্মকর্তা শিশু আইন মেনে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। তবে জিজ্ঞাসাবাদের কমপক্ষে তিন দিন আগে শিশুদের দাদা কিংবা চাচাকে জানাতে হবে তদন্ত কর্মকর্তার।

২০১৬ সালের ৫ জুন বড় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় মাহমুদাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ছিল ১২ বছর বয়সী বড় ছেলে। মাহমুদা হত্যাকাণ্ডের পর বাবুল বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। ডিবি পুলিশের পর গত বছরের মে মাস থেকে মামলাটি তদন্ত শুরু করে পিবিআই। চলতি বছরের ১২ মে এ মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। এতে বলা হয়, তিন লাখ টাকা দিয়ে স্ত্রীকে খুন করান বাবুল। ওই দিন বাবুলের শ্বশুর মোশাররফ হোসেন বাদী হয়ে বাবুলসহ আটজনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন। ১৭ মে থেকে কারাগারে আছেন বাবুল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন