1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৮ বছর পর একসঙ্গে পার্থ-মিথিলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

৮ বছর পর একসঙ্গে পার্থ-মিথিলা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

৮ বছর পর আবারও একসঙ্গে নাটকে অভিনয় করলেন সংগীতশিল্পী পার্থ বড়ুয়া ও রাফিয়াথ রশিদ মিথিলা। ‘সুখী আত্মা’নামের একটি নাটকে তাদের একসঙ্গে দেখা যাবে। এর চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অলোক হাসান। ৮ বছর আগে রেদওয়ান রনি পরিচালিত ‘আয়না মহল’ নামের নাটকে সর্বশেষ তাদের দেখা গিয়েছিল।

মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং চলছে। পরিচালক জানান, ব্যতিক্রমী এই নাটকের গল্পে পার্থ বড়ুয়ার চরিত্রের নাম অমিয়। মিথিলা অভিনয় করেছেন মিথি চরিত্রে।

জানা যায়, নাটকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন অমিয়। পাশাপাশি কবরফলক লেখেন। অফিসের বস একদিন তাকে নিজ মেয়ের কবরের জন্য একটি ফলক লিখে দিতে বলেন। যার নাম মিথি। চিকিৎসক জানিয়েছেন, ক্যানসারে আক্রান্ত মিথি বেশি দিন বাঁচবেন না। বেঁচে থাকতে সে দেখে যেতে চায় তার সমাধিতে কী লেখা থাকবে! কিন্তু একপর্যায়ে অমিয়র সঙ্গে দেখা করেন মিথি। দুজনের মধ্যে সম্পর্ক হয়। পরিবারের বাধা উপেক্ষা করে অমিয়কে বিয়েও করেন তিনি। কিন্তু বাসর রাতেই মারা যায় মিথি। আসছে ঈদুল আজহায় দীপ্ত টিভিতে দেখানো হবে নাটকটি, নিশ্চিত করলেন পরিচালক।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন