1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শনির দশায় মেহজাবীন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

শনির দশায় মেহজাবীন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

মেহজাবীনের সুন্দর ও স্বচ্ছ জীবনে শনির দশা ডেকে আনেন অপূর্ব! এমনটাই দাবি করেন মেহজাবীন। অন্যদিকে এমন অভিযোগের পেছনে যথেষ্ট কারণ রয়েছে বলে, নিজেকে নিরপরাধ বলেও দাবি করার সুযোগ পাচ্ছেন না অপূর্ব। এমনই এক অদ্ভুত গল্প নিয়ে সম্প্রতি মহিদুল মহিম নির্মাণ করেন বিশেষ নাটক ‘শনির দশা’। সিএমভি’র ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকটি লিখেছেন রাজীব আহমেদ। এতে সুমন ও শাওলী চরিত্রে অভিনয় করেছেন টিভি নাটকের সবচেয়ে সফল জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী।

এতে কাজ করা প্রসঙ্গে অপূর্ব-মেহজাবীনের অভিমত এমন, ‘গল্পটি বেশ মজার। কাকতালীয়ভাবে আমাদের পরিচয় হয় পাবলিক বাসে। এরপর থেকে ঘটতে থাকে একের পর এক অঘটন। যা দেখলে যে কেউ বিশ্বাস করবে, শনির দশা বলে সত্যিই কিছু না কিছু আছে। যদিও গল্পের শেষটা বদলে দেয় সবকিছু।’

‘শনির দশা’র গল্প প্রসঙ্গে নির্মাতা মহিম জানান, শাওলী আগেই বসে ছিলেন বাসে। পরে এসে পাশে বসেন সুমন। শাওলীর গন্তব্য চলে আসায় সে উঠে দাঁড়ায়। বিপত্তিটা তখনই হয়- শাওলীর জামা ছিঁড়ে যায়! কারণ, সুমন বসে ছিলেন শাওলীর জামার ওপর। শাওলী উত্তেজিত হয়ে নিজের ফোন বাসের সিটে রেখে নেমে পড়েন। মোবাইল ফেরত দিতে অপূর্ব যান শাওলীর কাছে। হস্তান্তরের ঠিক আগমুহূর্তে ছোঁ মেরে মোবাইলটি নিয়ে যায় ছিনতাইকারী!

মহিম বলেন, ‘এই যদি হয় গল্পের পরপর দুটো ঘটনা, স্বাভাবিক নিয়মেই শাওলী ধরে নেন-সুমন তার জন্য কুফা। সুমন তার কাছে আসা মানেই শনির দশা ডেকে আনা! আমরা চেষ্টা করেছি এই শনি-কে বৃহস্পতিতে নিয়ে যেতে। এরজন্য দেখতে হবে কাজটি। এই করোনাকালে অনেক সীমাবদ্ধতার মধ্যদিয়ে কাজটি শেষ করেছি। আশা করছি ভালো কিছুই দাঁড়াবে।’

‘শনির দশা’র প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উপলক্ষে সিএমভি’র ব্যানারে নির্মিত হচ্ছে এক ডজন তারকাখচিত নাটক। যার মধ্যে অন্যতম ‘শনির দশা’। সবগুলো কাজ ঈদের সাতদিনে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউবসহ নানামাত্রিক ডিজিটাল প্ল্যাটফর্মে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন