1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মগবাজারের বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মগবাজারের বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

এ নিয়ে মারা গেলেন ৯ জন
রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত মো. ইমরান (২৫) মাংসজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেঙ্গল মিটের কর্মী।

বুধবার সকাল ৬টা ৪০ মিনিটে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইমরান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল নয়জনে।

হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ইমরানের শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে মঙ্গলবার বিকেলে বিস্ফোরণের ৪৪ ঘণ্টা পর লন্ডভন্ড হয়ে যাওয়া ভবনের পেছনের ছোট্ট একটি কক্ষ থেকে কেয়ারটেকার মো. হারুনুর রশিদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

রবিবার সন্ধ্যায় মগবাজারে তিনতলা একটি ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। এ ঘটনায় নয়জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ। তাদের মধ্যে ১৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাকিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

বিস্ফোরণে পাশের তিনটি ভবন প্রায় বিধ্বস্ত হয়। আশপাশের অন্তত সাতটি ভবনের কাঁচ ভেঙে গেছে। দুমড়ে-মুচড়ে যায় রাস্তায় থাকা তিনটি বাস।

কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো। ‘জমে থাকা’ গ্যাস থেকে এমনটি হতে পারে ধারণা করা হলেও বিস্ফোরণের ভয়াবহতার কারণে এ নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে।

ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর, বিস্ফোরক পরিদপ্তর, পুলিশ সদর দপ্তর এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ আলাদা কমিটি করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন