1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দিনাজপুরের পার্বতীপুরে ২য় স্ত্রীর ছেলের জমি দখল করে নিয়েছে ১ম স্ত্রীর ছেলেরা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

দিনাজপুরের পার্বতীপুরে ২য় স্ত্রীর ছেলের জমি দখল করে নিয়েছে ১ম স্ত্রীর ছেলেরা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃনূর ইসলাম নয়ন  দিনাজপুর |

দিনাজপুরের পার্বতীপুরে ২য় স্ত্রীর ছেলের সোয়া ১০ শতক জমি দখল করে বাড়ি নির্মাণ করেছে প্রথম স্ত্রী এবং তার সন্তানেরা বলে অভিযোগ করেছেন মৃত আব্দুর রহিমের ২য় স্ত্রী হাফিজা, শুধু তাই নয় হাফিজাকে স্বামীর বাড়ি থেকে ষড়যন্ত্রমুলক বিতারিত করে তাড়িয়ে দিয়েছে তার সতীন ১ম স্ত্রী তসলিমা এবং তার সন্তানেরা। বর্তমানে নিজ স্মামীর ভিটা-বাড়ি মীরপাড়া চান্দেরডাঙ্গা দিনাজপুর পার্বতীপুর ৩নং রামপুর ইউনিয়ন ছেড়ে

পার্বতীপুর পৌরসভাধীন বিশ্ব গুডাইন সংলগ্ন কলেজপাড়া এলাকায় বসবাস করছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, হাফিজার স্বামী বেঁচে থাকাকালীন সময়ে তঁার ২ ছেলে বেলাল হোসেন এবং হাফিজুল দুখুর নামে সোয়া ১০ শতক জমি ক্রয় করেন। এরপর তারা শান্তিতেই বসবাস করছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস হাফিজার স্বামী মারা যাওয়ার পর তার দুই ছেলেও মারা যায়। বংশে থাকে শুধু নাতি।

বর্তমানে ওয়ারিশ মুলে ঐ সোয়া ১০ শতকের জমির সম্পত্তির মুল মালিক তার নাতি। কিন্তু হাফিজার সতীন অর্থাৎ ১ম স্ত্রী তসলিমা তার ৪ সন্তানদের নিয়ে জমি দখল করে বাড়ি নির্মাণ করেছেন। জানা গেছে, দিনাজপুর পার্বতীপুর ভোটগাছ মৌজার জে, এল নং-৩৭, খতিয়ান নং-২৪২, দাগ নং ৪৩২৩, ১৪ শতকের মধ্যে ১০ ১ /৪ শতক জমি হচ্ছে হাফিজার নাতির। হাফিজা স্বামী সন্তান হারিয়ে অসহায় অবস্থায় রয়েছেন নাতিকে নিয়ে। হাফিজার দুই ছেলের নামে ক্রয়কৃত ভিটেমাটি ফিরে পাওয়ার জন্য স্থানীয় সরকার, প্রশাসনের নিকট মানবিক আবেদন জানিয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন