1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রংতুলিতে দেবীর সাজে জয়া আহসান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

রংতুলিতে দেবীর সাজে জয়া আহসান

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

স্থিরচিত্র ও রংতুলিতে জয়া
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই জয়া আহসান শেয়ার করেন নিজের স্থিরচিত্র। সে সব ছবিকে ভালোবাসায় ভরিয়ে রাখেন ভক্ত-অনুরাগীরা।

এবার অন্য রকম কিছু শেয়ার করলেন জয়া। রংতুলিতে তাকে ফুটিয়ে তুলেছেন শিল্পী রাকা ব্যানার্জি। সেই ছবি একটি গ্রুপ থেকে নিজের ওয়ালে তুলে এনে সবার সঙ্গে ভাগ করে নিলেন জয়া।

রাকা ছবিটির নাম দিয়েছেন ‘কমলে কামিনী’। জয়ার পরিচয় হিসেবে ক্যাপশনে লেখেন, ‘খুব প্রিয় একজন বাঙালি অভিনেত্রী। দুই বাংলা মিশে আছে যার নামে— জয়া আহসান।’

ছবিটি শেয়ার করে জয়া লিখেছেন, ‘ভালোবাসা।’ তার ভক্তদের অনেকেই পছন্দ করেছেন।

ছবিতে জয়াকে ঘিরে প্রস্ফুটিত পদ্মের মেলা। ঠিক যেন দেবী চণ্ডীর প্রতিনিধি। দেখা দিয়েছেন দেবীর এক বিশেষ রূপ হয়ে। অভিনেত্রীর খোলা চুল হাওয়ায় উড়ছে।

কাজের ক্ষেত্রে ঢাকা-কলকাতার বেশ কিছু সিনেমায় দেখা যাওয়ার কথা জয়াকে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ছবিগুলো একে একে মুক্তি পাবে।

সম্প্রতি ঘোষিত ২০২০-২১ অর্থ বছরের সরকারি অনুদানের তালিকা প্রযোজক হিসেবে আবারও এসেছে জয়া আহসানের নাম। ‘রইদ’ নামের সিনেমাটি পরিচালনা করবেন মেজবাউর রহমান সুমন। এর আগে নিজের প্রযোজিত ‘দেবী’তে অভিনয় করলেও দ্বিতীয় ছবিতে থাকবেন কি-না জানা যায়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন