1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দক্ষিণ কেরাণীগঞ্জে ভিকটিম উদ্ধার ও ৭ অপহরণকারী গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

দক্ষিণ কেরাণীগঞ্জে ভিকটিম উদ্ধার ও ৭ অপহরণকারী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

র‌্যাবের অভিযানে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ হতে অপহৃত হওয়া ভিকটিম উদ্ধার ও ৭ অপহরণকারী গ্রেফতার।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ অপহরন হওয়া ভিকটিম উদ্ধার ও অপহরনকারীকে গ্রেফতরের অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৬/০৬/২০২১ খ্রিঃ তারিখ অনুমানিক রাত ০২.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আগানগর কাঠুরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে অপহৃত হওয়া ভিকটিম মোঃ শাহজাহান (২২)কে উদ্ধার করে এবং ০৭ অপহরনকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অপহরনকারীদের নাম ১। মোঃ আসলাম (২৫), ২। সৈয়দ আল আমিন (২২), ৩। মোঃ ফয়েজ উল্লাহ (২০), ৪। মোঃ রহমত উল্লাহ সরকার (১৮), ৫। সৈয়দ মোরসালিন (১৮), ৬। মোঃ ইমরান (১৮) ও ৭। মোঃ শাহদাত হোসেন (১৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ০৯ টি মোবাইল ফোন জব্দ করে।

গত ১৪/০৬/২০২খ্রিঃ সকালে প্রতিদিনের মত ভিকটিম মোঃ শাহজাহান (২২) তার কর্মস্থলে যায়। কিন্তু রাত গভীর হয়ে গেলেও ভিকটিম কর্মস্থল থেকে তার বাসায় না ফিরলে ভিকটিমের পরিবারের সদস্যরা তার সন্ধানের বিভিন্ন জায়গায় খোজাখুজি করতে থাকে। পরের দিন ১৫/০৬/২০২১ খ্রিঃ তারিখ সকালে অপহরনকারীরা ভিকটিমের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ভিকটিমের বড় ভাইয়ের মোবাইল নম্বরে ফোন করে ভিকটিমের অপহরনের কথা জানায় এবং ভিকটিমের উচ্চ স্বরে কান্নার শব্দ শোনায়। অপহরনকারীরা ভিকটিমের মুক্তিপনের জন্য বিকাশের মাধ্যমে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা দাবী করে এবং টাকা না পেলে ভিকটিমকে মেরে ফেলা হবে বলে হুমকি প্রদান করে। পরবর্তীতে ভিকটিমের বড় ভাই র‌্যাবের নিকট অভিযোগ করে। ব্যার- ১০ ভিকটিমকে উদ্ধার করার জন্য তাৎক্ষনিক একটি বিশেষ টিম নিয়োগ করে। পরবর্তীতে ব্যার-১০ এর উক্ত আভিযানিক দল ছায়া তদন্তের মাধ্যমে অদ্য ১৬/০৬/২০২১ খ্রিঃ তারিখ আনুমনিক রাত ০২.৩০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আগানগর কাঠুরিয়া এলাকায় অপহরনকারীদের দখল হতে ভিকটিম মোঃ শাহজাহান (২২) কে উদ্ধর করে এবং ০৭ জন আপহরকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত অপহরনকারীরা ০১ নং আসামী আসলাম এর নেতৃত্বে গত ইং ১৪/০৬/২০২১ খ্রিঃ তারিখ রাত্র অনুমান ১০.৪৫ ঘটিকায় ভিকটিম মোঃ শাহজাহান (২২) কে কর্মস্থল থেকে তার বাসায় যাওয়ার পথে অপহরণ করে নিয়ে যায় এবং তারা ভিকটিমের ব্যবহৃত মোবাইল থেকে ভিকটিমের বড় ভাইয়ের নিকট মুক্তিপনের ১,৫০০,০০০/- টাকা দাবী করেছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে একটি অপহরন মামলা রুজু করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন