1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২৫ জুন সিনেমা হলে আসছে ‘নবাব এলএলবি’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

২৫ জুন সিনেমা হলে আসছে ‘নবাব এলএলবি’

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

গত বছরের ১৬ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’। শাকিব খান, মাহি ও স্পর্শিয়া অভিনীত চলচ্চিত্রটি এবার মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে। আগামী ২৫ জুন সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

পরিচালক অনন্য মামুন বলেন, সেন্সর জটিলটা কাটিয়েছি। ৯ মিনিটের মতো দৃশ্যে কর্তন করে মুক্তির অনুমতি পেয়েছি। সেন্সর ছাড়পত্রও হাতে এসেছে সোমবার। কত হলে মুক্তি পাচ্ছে সেটা আগামী সপ্তাহে নিশ্চিত জানাতে পারবো। তবে তালাবদ্ধ বেশ কিছু সিনেমা হল এই ছবি দিয়ে নতুন করে আবার খুলতে যাচ্ছে। সর্বোচ্চ সংখ্যক সিনেমা হলে চলবে এতটুকু বলতে পারি।

‘নবাব এলএলবি’ ঢালিউড তারকা শাকিব খান অভিনীত আলোচিত ছবি। তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। গেল বিজয় দিবসে আই থিয়েটার অ্যাপে ছবিটি মুক্তির পর যেমন আলোচিত হয়, তেমনটি আপত্তিকর সংলাপের কারণে বিতর্কের মুখে পড়েন পরিচালক। এই কারণে পরিচালক গ্রেপ্তারও হয়েছিলেন। মূলত ছবিটি ছিল, নারী ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ।

শাহজাহান সৌরভ ও পাপ্পু রাজের যৌথ সংলাপে ‘নবাব এলএলবি’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাহিয়া মাহি, স্পর্শিয়া, রাশেদ অপু, শায়েদ আলী, সুমন আনোয়ার, সুষমা, তন্ময়, সীমান্ত, শামীম মৃধা, আনোয়ার। ছবিতে গান গেয়েছেন ইমরান, কোনাল, অন্তরা মিত্র, সুপ্রতীপ ভট্টাচার্য।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন