1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশে জনসনের করোনা টিকার অনুমোদন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

দেশে জনসনের করোনা টিকার অনুমোদন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

দেশে জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা ‘জানসেন’ এর জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে (ইইউ) ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)।

মঙ্গলবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। দেশে করোনা প্রতিরোধে প্রথম এক ডোজের টিকা হিসেবে জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত এবং বেলজিয়ামের জানসেন-সিলাগ ইন্টারন্যাশনাল এন ভি উৎপাদিত এই টিকার অনুমোদন দেওয়া হলো।

ডিজিডিএর বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এক ডোজের এই টিকা ব্যবহারের জন্য সরকারের ইপিআই-এমএনসি অ্যান্ড এএইচ এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ১২ মার্চ এবং এর আগে ২৭ ফেব্রুয়ারি আমেরিকার ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনেট্রেশন (এফডিএ) বেলজিয়ামের জনসন এন্ড জনসনের এই টিকার অনুমোদন দেয়।

বাংলাদেশে এই টিকার স্থানীয় পরিবেশক স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসি অ্যান্ড এএইচ বলেও জানায় ডিজিডিএ।

এর আগে ডিজিডিএ বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য পাঁচটি দুই ডোজ করোনা টিকার অনুমোদন দেয়। সেগুলো হলো-ভারতের সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, রাশিয়ার স্পুতনিক ভি, চিনের বেইজিং ইনস্টিটিউট অফ বায়োলজিকাল প্রোডাক্ট কোং লিমিটেডের সিনোফার্ম, ফাইজারের টিকা ও চীনের সিনোভাক লাইফ সায়েন্সেস লিমিটেড করোনাভ্যাক।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন