1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নায়ক জোগাড় না হওয়ায় করা হয়নি বিখ্যাত দুই ছবি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

নায়ক জোগাড় না হওয়ায় করা হয়নি বিখ্যাত দুই ছবি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ঐশ্বরিয়া রাই বচ্চন
শুধু সঞ্জয় লীলা বানসালির ক্যারিয়ারেই নয় গত দশকে বলিউডে অন্যতম দুই ছবি ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’। যেখানে নায়িকা চরিত্রে অভিনয় করে নিজেকে অন্যরকম উচ্চতায় নিয়ে গেছেন দীপিকা পাড়ুকোন। অথচ দুই ছবির নায়িকা হিসেবে সঞ্জয়ের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

সঞ্জয়–ঐশ্বরিয়া জুটি এর আগে ‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘গুজারিশ’-এর মতো ছবি বলিউডকে উপহার দিয়েছেন। ওই দুটো ছবির জন্যও বচ্চন বধূর কথা ভেবেছিলেন পরিচালক। কিন্তু মুখ্য ভূমিকায় পুরুষ অভিনেতা নির্বাচন করতে পারেননি। সে কারণেই নাকি ওই দুটি ছবিতে ঐশ্বরিয়ার অভিনয় করা হয়নি।

এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেন, “সঞ্জয় চেয়েছিল আমি ‘পদ্মাবত’-এ অভিনয় করি। কিন্তু আমার জন্য আলাউদ্দিন খিলজি জোগাড় করতে পারেনি। আবার ‘বাজিরাও মাস্তানি’র জন্য আমার জন্য বাজিরাও কাস্ট করতে পারেনি। সে কারণেই সঞ্জয়ের সঙ্গে ওই দুটো ছবি করার ইচ্ছা থাকলেও করা হয়নি।”

অবশ্য প্রথমে বাজিরাও হিসেবে সালমান খানকে নিয়ে পরিকল্পনা করেন সঞ্জয়। তাও দুই দশক আগের কথা। কিন্তু ঐশ্বরিয়ার সঙ্গে ভাইজানের বিচ্ছেদের কারণে তা সম্ভব হয়নি। এরপর বাজিরাও হিসেবে অজয় দেবগণের কথা ভেবেছিলেন সঞ্জয়। অজয়ের চরিত্রটি পছন্দও হয়েছিল। কিন্তু ডেটের সমস্যা ছিল। পাশাপাশি পারিশ্রমিক নিয়েও নাকি প্রযোজনা সংস্থার সঙ্গে মতবিরোধ হয়। সে কারণে অজয়ও ওই ছবি থেকে সরে যান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন