1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মসজিদে দিলেন ৫ লাখ, করোনায় দুস্থ শিল্পীদের সহায়তা করবেন অনন্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মসজিদে দিলেন ৫ লাখ, করোনায় দুস্থ শিল্পীদের সহায়তা করবেন অনন্ত

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ১৪৬১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ঢাকাই সিনেমার সুপারস্টার অনন্ত জলিল সমাজসেবামূলক কাজেও উদারহস্ত। মাঝে মাঝেই দুস্থদের পাশে দাঁড়ান তিনি। এবার হেমায়েতপুর জামে মসজিদের সংস্কার কাজের জন্য ৫ লাখ টাকা প্রদান করলেন অনন্ত জলিল।

অনন্ত’র মিডিয়া ম্যানেজার আরাবী বলেন, ‘হেমায়েত পুর জামে মসজিদ সংলগ্ন এলাকাটি ঘনবসতিপূর্ণ এলাকা। অনেক লোক বাস করে এখানে। এই মসজিদের সংস্কার কাজের জন্য অনন্ত জলিল পাঁচ লাখ টাকা সহায়তা করেছেন।’

অনন্ত জলিল বলেন, ‘আমাদের এজেআই ও এবি গ্রুপের ১১ হাজার মানুষ কাজ করে। তাদের সকলের জন্য ও দেশবাসীর সবার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করার উদ্দেশ্যে আমার সামর্থ্যের মধ্যে সহযোগিতা করলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন।’

এদিকে করোনার কারণে ইতিমধ্যেই শুটিং বন্ধ। সাধারণ মানুষের পাশাপাশি আর্থিক সংকটে পড়ছে অনেক অসচ্ছল অভিনয় শিল্পী। এফডিসিতে অসচ্ছল শিল্পীদের জন্য নিজ উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, তেল, সাবান, হ্যান্ড স্যানিটাইজারসহ মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছেন। শিগগিরই দুস্থদের মাঝে এসব সহায়তা দেবেন বলে জানা গেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন