1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এই ঈদে দীপ্ত টিভিতে আসছে টিভি ফিচার ফিল্ম ‘‌সাহসিকা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

এই ঈদে দীপ্ত টিভিতে আসছে টিভি ফিচার ফিল্ম ‘‌সাহসিকা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৯৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

কলেজ পড়ুয়া ফারিয়ার প্রথম প্রেম মাহাদি। কিন্তু টিনএজ এই প্রেমে আঘাত লাগল তখনই, যখন মাহাদির কাছেই তাকে হতে হলো ধর্ষণের শিকার! প্রেম মুছে গেল… থেকে গেল গ্লানি।

পরিবার থেকেই শুনতে হলো হাজারটা তিরস্কার, ঘটনাটা ধামাচাপা দিতে চাইল আপন মানুষগুলোই। ওদিকে মাহাদির পক্ষ থেকেও আসল হুমকি। আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই নিজেকে গুটিয়ে নিতে পারত ফারিয়া, কিন্তু তা না করে বিচার চাইতে এগিয়ে এল সাহসী ফারিয়া। আর সেই সাহসের সঙ্গী হলো পুলিশ অফিসার নাদিয়া এবং ব্যারিস্টার ফরিদ।

আদালতের মঞ্চে চলল ন্যায়-অন্যায়ের আঘাত-পাল্টা-আঘাত! মাহাদির বিত্তের বিরুদ্ধে ফারিয়ার ন্যায়বিচারের লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে? টানটান উত্তেজনার এই গল্প নিয়ে তৈরি হচ্ছে টিভি ফিচার ফিল্ম ‘‌সাহসিকা’।

এতে ফারিয়ার ভূমিকায় অভিনয় করছে তানজিন তিশা আর মাহাদির চরিত্রে মনোজ প্রামাণিক। তানিম রহমান অংশুর পরিচালনায় এতে আরও অভিনয় করছেন পুলিশ অফিসার নাদিয়ার চরিত্রে তারিন ও ব্যারিস্টার ফরিদের চরিত্রে আশীষ খন্দকার। এছাড়াও আসামি পক্ষের আইনজীবীর চরিত্রে রয়েছেন মিথিলা। সাহসিকার চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক ও নাসিমুল হাসান।

এফডিসির নয় নম্বর ফ্লোরে  আদালতের সেটে চলচ্চিত্রটির প্রথম ধাপের শুটিং সম্পন্ন হয়েছে। এরপর দ্বিতীয় ধাপের শুটিং বিভিন্ন আউটডোর লোকেশনে হবে বলে জানিয়েছেন নির্মাতা প্রতিষ্ঠান আলফা আই এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল। কাজী মিডিয়া লিমিটেড এর প্রযোজনায় কোরবানির ঈদে দীপ্ত টিভিতে প্রিমিয়ার হবে টিভি ফিচার ফিল্ম ‘‌সাহসিকা‘‌।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন