1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বন্ধ হচ্ছে উইন্ডোজ ১০, এরপর কী? - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

বন্ধ হচ্ছে উইন্ডোজ ১০, এরপর কী?

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

উইন্ডোজ ১০’র সাপোর্ট মাইক্রোসফট ২০২৫ সাল নাগাদ বন্ধ করবে বলে ঘোষণা দিয়েছে। ওই বছর ১৪ অক্টোবরের পর আর উইন্ডোজ ১০ চলবে না।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক প্রযুক্তি কোম্পানিটি আগে জানিয়েছিল, ১০ ভার্সনের পর আর কোনো ভার্সন তারা আনবে না। কিন্তু এখন জানা যাচ্ছে, উইন্ডোজ ১১ ভার্সনও আসবে।

কোম্পানির টুইটারে শেয়ার করা একটি টিজার থেকে জানা গেছে, চলতি মাসের শেষ দিকে আসবে ১১ ভার্সন।

মাইক্রোসফটের ওয়েবসাইটেও একটি ইভেন্ট লিস্ট দেখা গেছে। সেখানে বলা হয়েছে, ২৪ জুন নতুন ইভেন্ট। উইন্ডোজ সামনে কী কী আনবে-এই ইভেন্টেই সেসব ঘোষণা দেয়া হবে।

মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা জানিয়েছেন, পরবর্তী প্রজন্মের উইন্ডোজ আপডেট হবে গত দশকের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক রাডার জানিয়েছে, ২০২৫ সালের নির্ধারিত সময়ের পরও মাইক্রোসফট আপডেট নিতে থাকবে, যাতে নতুন অপারেটিং সিস্টেমে যেতে পারেন ব্যবহারকারীরা।

দীর্ঘদিন ধরে বেশ অস্বস্তিকর সময় পার করছিল উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা। ফোর্বস জানিয়েছে, একাধিক সমস্যার কারণে লাখ লাখ মানুষ এই অপারেটিং সিস্টেম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন।

উইন্ডোজ ‘১০ মে ২০২০ আপডেটে’ বেশি সমস্যা দেখা গেছে। অনেক গুরুত্বপূর্ণ ফিচার এই আপডেটে নষ্ট হয়েছে। তার মধ্যে একটি ছিল ‘ফ্রেশ স্টার্ট’। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ডেটা না হারিয়ে উইন্ডোজ ১০ রি-ইনস্টল করতে পারেন। পিসিতে মারাত্মক সমস্যা থাকলে এই টুল বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসব সমস্যা নিয়ে ব্যবহারকারীরা মাইক্রোসফটে গত কয়েক মাসে অনেক অভিযোগ করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন