1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ওয়েবে প্রথমবার কী চমক দেখাতে যাচ্ছেন ফারুকী! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ওয়েবে প্রথমবার কী চমক দেখাতে যাচ্ছেন ফারুকী!

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী প্রথমবারের মতো ওয়েব প্ল্যাটফর্মে কাজ করছেন। অনেক দিন আগেই ফারুকী ঘোষণা দিয়েছিলেন ওয়েব প্ল্যাটফর্মের জন্য তিনি কনটেন্ট নির্মাণ করবেন। আর এই কাজটাকে তিনি আখ্যা দিয়েছিলেন ‘নতুন প্রেমের তরী’ হিসেবে। তারপর এ নিয়ে প্রচুর জল্পনা কল্পনা চললেও মুখ খোলেননি ফারুকী।

এদিকে গত ১০ জুন, বৃহস্পতিবার রাতে ফারুকী জানালেন, অপেক্ষার প্রহর ফুরাচ্ছে! ১৪ জুন বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে নিজের প্রথম ওয়েব কনটেন্ট নিয়ে সবকিছু খোলাসা করবেন।

শুধু তাই নয়, শেয়ার করলেন ওয়েব কনটেন্ট নির্মাণের পেছনের ভিডিয়োও। বিহাইন্ড দ্য সিনে দেখা মিলল ওয়েব কনটেন্টের অভিনয়শিল্পীদের। ভিডিওতে নাচতে দেখা গেল স্বয়ং ফারুকীকেও। এক কথায় বলা যায় বড় ধরনের চমক নিয়েই হাজির হচ্ছেন ফারুকী। ফারুকীর ওয়েব কনটেন্ট এ বসতে চলেছে তারার হাট। কে নেই সেখানে? মামুনুর রশীদ থেকে শুরু করে, আফজাল হোসেন, হাসান মাসুদ, সাবেরী আলম, পার্থ বড়ুয়া, মুকিত জাকারিয়া, ইরেশ যাকের, নুসরাত ইমরোজ তিশা, ফারিণ, মারিয়া নূর, শরাফ আহমেদ জীবন প্রমুখ!

এদিকে ফারুকী প্ল্যাটফর্ম প্রতিষ্ঠানের বিষয়ে কোনো কিছু না বললেও জানা গেল ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘জি-ফাইভ’ এ প্রদর্শিত হবে ওয়েব কনটেন্টটি। কারণ ভিডিও ক্লিপটি শেয়ার করা হয়েছে ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘জি ফাইভ’-এর অফিশিয়াল ফেসবুক পেইজ থেকেও।

আরও জানা গেল, ফারুকীর প্রথম ওয়েব কনটেন্টটিও প্রযোজনা করছে জি-ফাইভ, সঙ্গে প্রযোজক হিসেবে থাকছে এশিয়াটিকের কনটেন্ট এজেন্সি গুড কোম্পানি লিমিটেড। এই দুই কোম্পানি মিলে এর আগেও একসঙ্গে উপহার দিয়েছে আলোচিত ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন