1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সুন্দরবনের পর সিয়ামকে নিয়ে অন্তর্জালে দীপন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

সুন্দরবনের পর সিয়ামকে নিয়ে অন্তর্জালে দীপন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সিয়াম আহমেদ
সিয়াম আহমেদকে নায়ক করে নির্মিত দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ রয়েছে মুক্তির অপেক্ষায়। এর মাঝে এ জুটি ঘোষণা দিল নতুন ছবি ‘অন্তর্জাল’-এর। এতে মঙ্গলবার চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম।

জানা যাচ্ছে, ‘আগামীর যুদ্ধটা হবে সাইবারে, কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা’ এই মূল ভাবনা নিয়ে নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। উদ্যোগটি নিয়ে সরকারের আইসিটি ডিভিশন।

ফেব্রুয়ারিতে একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলচ্চিত্রটির ঘোষণা দেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এরই ধারাবাহিকতায় শুরু হয় প্রস্তুতি। কয়েক দিন ধরে গুঞ্জনের পর মঙ্গলবার চুক্তিবদ্ধ হন সিয়াম।

প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওসের অফিসে সিয়াম আহমেদের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘অন্তর্জাল’ এর প্রযোজক মোহাম্মদ আলী হায়দার ও সাদেকুল আরেফিন এবং সহপ্রযোজক শাহ আমীর খসরু।

সেখানে বলা হয়, শিগগিরই জানা যাবে বাকি অভিনেতাদের নাম।

‘অন্তর্জাল’-এ সিয়াম আহমেদের চরিত্রের নাম লুমিন। যে রাজশাহীর একজন তরুণ কম্পিউটার প্রোগ্রামার। চাকরির জন্য সিভি নিয়ে অন্যের কাছে না ঘুরে নিজেই একটি স্টার্ট আপ বানিয়ে অন্যদের চাকরি দেওয়ায় বিশ্বাস করে আইটি জিনিয়াস লুমিন। তবে চরিত্রটি সরল নয়, একটু জটিল মনস্তত্ত্বের।

২৪ জুন থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির প্রথম পর্বের শুটিং শুরু হতে যাচ্ছে। দেশের বাইরেও উল্লেখযোগ্য অংশে দৃশ্যধারণ করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন