1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাজারে শাক বেচা হলো না মজিবরের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত বন্যার্তদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ উত্তরবঙ্গের টপ ওয়ানে স্থান পেয়েছেন মুগ্ধ বিউটি মেকওভার মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন গ্রেফতার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক

বাজারে শাক বেচা হলো না মজিবরের

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৪৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 বিরামপুর(দিনাজপুর)সংবাদদাতা:

নিজ জমি থেকে পুঁইশাক উঠিয়ে নিজেই সেই পুঁইশাক ভারে করে কাধে নিয়ে বাজারে বেচতে যাচ্ছিলো মজিবর রহমান। গ্রামের সড়ক পেড়িয়ে উঠছিলো মহাসড়কে। হঠাৎ করে দ্রুতগামী একটি ঘাতক যান তাঁকে চাপা দিয়ে ঘটনাস্থলেই মারা যান মজিবর রহমান (৬৫)। (১০জুন) বৃহস্পতিবার সকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত মজিবর রহমান উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের ননকুড়া গ্রামের ফহিম উদ্দিনের ছেলে।

বিরামপুর থানার এসআই (নিঃ)হরিদাস বর্মন বলেন-নিজ জমি থেকে পুঁইশাক নিয়ে ভারে করে বিরামপুরের বাজারে বেচতে যাচ্ছিলেন মজিবর রহমান নামে এক ব্যক্তি। পথে লোকাল রাস্তা থেকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ওঠার সময় টাটাকপুর নামক স্থানে কোনো এক দ্রুত গামীর যান তাঁকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা রাস্তার পাশে ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে বলেন- দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে সড়ক দূর্ঘটনায় মজিবর রহমান নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করছে পুলিশ। দুর্ঘটনায় জড়িত ঘাতক যানটিকে এখনো আটক করা সম্ভব হয়নি তবে আটকের চেষ্টা চলছে। নয়ন হাসান বিরামপুর,দিনাজপুর।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন