1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর কাভার্ড ভ্যানের নিচে পড়ে প্রাণ গেল এনজিও কর্মীর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুর কাভার্ড ভ্যানের নিচে পড়ে প্রাণ গেল এনজিও কর্মীর

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৯ জুন, ২০২১
  • ২২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে বার্জার পেইন্টের কার্ভাড ভ্যানের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এমারত হোসেন (৪৫) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছে। এসময় দুই জন আহত হয়। বুধবার (৯ই জুন) দুপুরে মাদারীপুর শকুনি লেকের পাশে স্বাধীনতা অঙ্গনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত এমারত হোসেন ফরিদপুর জেলার ভাঙ্গা থানার দাড়াদিয়া গ্রামের ফজলুল হক মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বার্জার পেইন্টের একটি রং এর কাভার্ড ভ্যানের সাথে গণ-উন্নয়ন প্রচেষ্টার একজন এনজিও কর্মীর মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এমরাত নিহত হয়। এসময় আহত হন কার্ভাড ভ্যানের গাড়ির চালক ও সহকারি। আহত দুইজন কে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এবং দুইজনকেই আটক দেখানো হয়েছে।

মাদারীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম বলেন, আমরা কাভার্ড ভ্যান চালকে আটক করে থানায় রেখেছি। তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন কারা হবে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন