1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কারিনার পারিশ্রমিক নিয়ে চিন্তিত প্রযোজক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

কারিনার পারিশ্রমিক নিয়ে চিন্তিত প্রযোজক

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

নিয়মিত পারিশ্রমিকের দ্বিগুণ চেয়েছেন নায়িকা
বলিউডে রামায়ণের গল্প পর্দায় আনতে চলেছেন পরিচালক অলৌকিক দেশাই। সেই ছবিতে সীতার ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন কারিনা কাপুর খান।

ওপরের খবরের চেয়ে আলোচনায় রয়েছে নায়িকার দাবি করা পারিশ্রমিক। এমনটাই বলছে ভারতীয় সংবাদমাধ্যম।

এ ছবিতে অভিনয়ের জন্য কারিনা ১২ কোটি রুপি চেয়েছেন। যদি পরিচালক এই পারিশ্রমিক দিতে রাজি হয়ে যান, তাহলে এটাই নায়িকার এখনো পর্যন্ত সবচেয়ে বেশি পারিশ্রমিক হতে চলেছে।

সাধারণত প্রতি ছবির জন্য ৬-৮ কোটি টাকা নিয়ে থাকেন কারিনা। তবে এতটা বেশি টাকা চেয়ে বসায় কিছুটা হলেও ভাবাচ্ছে প্রযোজককে।

বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকের অভিনেত্রীদের মধ্যে দীপিকা পাড়ুকোন নেন ১৩ কোটি রুপি। শোনা যাচ্ছে, সীতা হিসাবে দীপিকার নামও তালিকায় রয়েছে। তবে এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ছবির নাম রাখা হয়েছে ‘সীতা’, যার গল্প লিখছেন ‘বাহুবলি’-খ্যাত কে ভি বিজয়েন্দ্র প্রসাদ।

বর্তমানে কারিনার হাতে আছে ‘ভিরে দি ওয়েডিং’ এর সিক্যুয়াল ও অন্য একটি ছবি। দুটি ছবির কাজই শিগগির শেষ হবে। আর ‘সীতা’য় যুক্ত হলে কারিনাকে প্রায় ৮ আট সময় দিতে হবে। এ হিসেবে পারিশ্রমিক খুব একটা বেশি নয়।

নায়িকার মুক্তি প্রতীক্ষিত ছবির মধ্যে রয়েছে আমির খানের বিপরীতে ‘লাল সিং চাড্ডা’।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন