1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দন্ত চিকিৎসককে বিয়ে করলেন ইভিলিন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

দন্ত চিকিৎসককে বিয়ে করলেন ইভিলিন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ইভিলিন ও তৃষাণ
বিয়ে করলেন রণবীর কাপুরের ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার সহ-অভিনেত্রী ইভিলিন শর্মা। অস্ট্রেলিয়ার দন্ত চিকিৎসক তুষাণ ভিন্দির সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। গত ১৪ মে ব্রিসবেনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

২০১৯ সালে বাগদান সেরেছিলেন ইভিলিন ও তুষাণ। সামাজিক মাধ্যমে পরস্পরকে চুম্বনের ছবি পোস্ট করে অনুরাগীদের সেই সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, ‘ইয়েস’।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে বলেন, “নিজের সেরা বন্ধুকে বিয়ে করার চেয়ে আর ভালো কোনো অনুভূতি হতে পারে না। দুজনে একসঙ্গে জীবন কাটানোর জন্য উৎসুক। আমরা আইনি মতে বিয়ে সারার পরই সেটা উদ্‌যাপন করি। আমরা আমাদের পরিবার এবং বন্ধুদের, আশপাশের সকলকে খুব ভালোবাসি। তাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে জীবন কাটাতে চাই।”

করোনার প্রকোপ একটু কমলেই তারা সামাজিকভাবে বিয়ের অনুষ্ঠান করবেন বলেও জানিয়েছেন।

২০১৮ সালে  পরিচয় হয় ইভিলিন ও তুষাণের। এক বন্ধুর পরিকল্পনা মাফিক ব্লাইন্ড ডেটে যান দুজনে। ২০১৯ সালে সিডনি হারবার ব্রিজের ওপর হাঁটু গেড়ে বসে ইভিলিনকে বিয়ের প্রস্তাব দেন তুষাণ। চারপাশে সেই সময় গিটার বাজছিল। সঙ্গে ছিল তাদের পোষা কুকুর কোকো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন