1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অক্ষয়ের সঙ্গে ফের ভূমি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

অক্ষয়ের সঙ্গে ফের ভূমি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

‘টয়লেট এক প্রেম কথা’ ছবিতে অক্ষয় ও ভূমি
নরেন্দ্র মোদির একটি কর্মসূচির পক্ষ নিয়ে নির্মিত হয়েছিল অক্ষয় কুমার ও ভূমি পেডনেকার অভিনীত ‘টয়লেট এক প্রেম কথা’। রমকম ধাঁচের এ ছবিতে তাদের রসায়ন বেশ পছন্দ করেছিলেন দর্শক। ফের তারা জুটি হতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে বলিউডে।

অক্ষয়ের নতুন ছবিটির নাম ‘রক্ষাবন্ধন’। বড় বোন অলকা ভাটিয়াকে এই ছবি উপহার দিতে চান অভিনেতা। গত বছর আগস্টে একটি টুইটের মাধ্যমে তিনি জানিয়েছিলেন, ‘রক্ষাবন্ধন’-এর গল্প তার মন ছুঁয়ে গেছে। তাই বেশি চিন্তাভাবনা না করেই অভিনয় করতে রাজি হয়ে গেছেন।

সবকিছু ঠিক থাকলে ২১ জুন থেকে মুম্বাইতে শুরু হবে শুটিং। প্রস্তুতির শেষ পর্যায়ে থাকলেও এখনো ঘোষিত হয়নি এ ছবিতে অক্ষয়ের বিপরীতে কে থাকছেন।

তার মাঝেই ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানায়, ‘রক্ষাবন্ধন’-এ অক্ষয়ের সঙ্গে অভিনয় করতে পারেন ভূমি পেডনেকার। ছবিতে নিজের চরিত্রটি খুবই পছন্দ হয়েছে নায়িকার। তাই অক্ষয়ের মতো বেশি সময় না নিয়ে কাজ করতে রাজি হয়ে গেছেন তিনিও।

ভূমিকে শেষবার দেখা গেছে অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া ‘দুর্গামতী’ ছবিতে। আর হরর-থ্রিলার ধাঁচের ছবিটির অন্যতম প্রযোজক অক্ষয় কুমার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন