1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘আমার মনে হয় আমি এখন ম্যাচিউরড’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

‘আমার মনে হয় আমি এখন ম্যাচিউরড’

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

বেশ কয়েকটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ফারিন। সাম্প্রতিক কাজ নিয়ে তিনি কথা বললেন  সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান।

‘ফেসবুক’ সিনেমায় কোন চরিত্রে দেখা যাবে…

এই সিনেমায় সলো হিরোইন হিসেবে কাজ করছি। এখানে আমি ডানা নামের একটি মেয়ের চরিত্রে কাজ করব। ডানা হচ্ছে অন্যরকম একটা মেয়ে । তার লাইফস্টাইল হচ্ছে টোটালি পড়াশোনা খেলাধুলা এইসব নিয়ে ব্যস্ত থাকা। একটা সময় গিয়ে অনেক কিছু ঘটে। সবকিছু তো বলা যাবে না । বললে আবার স্পয়লার হয়ে যাবে।

‘প্ল্যানার’ নামের সিনেমাটির কি খবর?

প্ল্যানার সিনোময় আমাকে একটা নারীবাদী চরিত্রে দেখা যাবে। এটা পরিচালনা করছে এ্সএইসচকে গ্লোবাল টিম। অলরেডি সেভেনটি ফাইভ পারসেন্ট কাজ শেষ হয়েছে। এটি গল্প ভিত্তিক থ্রিলার মুভি। একটা মেয়েকে কেন্দ্র করেই গল্পটা। আর সেই মেয়েটা হচ্ছি আমি। এখানে দুটো চরিত্রে আমাকে দেখা যাবে। একটা চরিত্র হচ্ছে সে একজন নারীবাদী মেয়ে, আরেকটা চরিত্র হচ্ছে সে একজন সিরিয়াল কিলার। এটাই হচ্ছে গল্পের মেইন টুইস্ট। হলে গিয়ে দর্শক দেখবে খুব সুন্দর একটা গল্প। আমি এ যাবৎ যতগুলো সিনেমায় কাজ করেছি তার মধ্যে প্ল্যানারের গল্প হচ্ছে আমার কাছে বেস্ট।

আর কি কি ছবি হাতে আছে?

আরও দুটি ছবি হাতে আছে। একটা দেবাশীষ বিশ্বাসের। আরেকটি পরিচালনা করছেন সাইফ চন্দন। অফিসিয়ালি নিষেধ থাকায় এই মুহূর্তে ছবির নাম বলতে পারছি না। আশা করছি, শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছবি দুটির ঘোষণা দেওয়া হবে। এর মধ্যে একটার কাজ মার্চের শেষ দিকে কাজ শুরুর হতে পারে। সব মিলিয়ে ৫/৭ টা সিনেমায় কাজ করছি। আমি যেহেতু জাজের মেয়ে ছিলাম, সেহেতু জাজের সঙ্গেও একটা ছবির কাজ শুরু হতে পারে।

২০১৬ সালে যাত্রা শুরু হলেও দীর্ঘ বিরতির পর আবার ফিরছেন। বিরতির কারণ কি?

২০১৬ সালে ধ্যাত্তেরিকি দিয়ে আমার যাত্রা শুরু হয়েছিল । তারপর ফ্যামিলি, পড়াশোনাসহ নানা ঝামেলার কারণে কাজ থেকে বিরতি নিয়েছিলাম।

সেসময় কি ধরনের ঝামেলা ফেস করতে হয়েছে?

বেসিক্যালি ঝামেলা বলতে কিছু না। ঝামেলা বললে ভুল হবে। কারণ তখন আমি নিজেই মুভি করার জন্য প্রস্তুত ছিলাম না। তখন আমি অনেক ছোট ছিলাম, একদমই ছোট। ওই সময় অ্যাক্টিং থেকে শুরু করে কোনোকিছু নিয়েই গ্রুমিং করা ছিল না আমার । যেহেতু এই সেক্টরে আমি কাজ করতেছি এবং এটা আমার প্যাশন ফলে নিজেকে গ্রুমিং করা প্রয়োজন। আমার কথায় বলি তখন কোনো সাংবাদিক আমাকে ফোন দিলে কীভাবে কথা বলতে হবে সেটা বুঝতাম না। একদম সত্যি কথা। এখন যেটা হয় আমার প্রেজেন্টেশন থেকে শুরু করে সবকিছুতেই আমার মনে হয় আমি এখন ম্যাচিউরড। একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে  আমি এখন এটা করতে পারব।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন