বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

শুভ’র সঙ্গে অভিনয় করতে অডিশন দিচ্ছেন জনপ্রিয় নায়িকারা!

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৬ জুন, ২০২১
  • ১৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

তরুণ নির্মাতা রায়হান রাফি অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন তিনি আরিফিন শুভ’কে নিয়ে নির্মাণ করবেন ‘নূর’ নামের চলচ্চিত্র। শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিতব্য এ চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করছেন চিত্রনায়ক শুভ। জানা গেছে জুন মাস থেকেই শুরু হবে ছবিটির শুটিং। কিন্তু ‘নূরে’র নায়িকা কে?

এ প্রসঙ্গে প্রযোজক সেলিম খান দেশ রূপান্তরকে বলেন, ‘সবকিছু গুছিয়ে শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে। এই ছবির নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন আমার খুব কাছের নায়ক শুভ। ওর ওপরই সব দায়িত্ব ছেড়ে দিয়েছি। ফলে কোনো বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাই না।’

আরিফিন শুভ’র ফোন বন্ধ পাওয়ায় বিষয়টি নিয়ে কথা হয় পরিচালক রায়হান রাফি’র সঙ্গে।  রাফি বলেন, ‘আমাদের প্রায় সবকিছুই গুছিয়ে এনেছি।  এ মাসের ১০ তারিখে আমার ‘ডার্ক সাইড অব ঢাকা’ নামের একটি চলচ্চিত্র ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে। এরপরপরই ‘নূর’এর কাজ শুরু করব।’

নূরের নায়ক ঠিক হলেও নায়িকার নাম এখনো জানাননি। নায়িকা কে হচ্ছেন? জানতে চাইলে রাফি বলেন, ‘নূর’ সিনেমায় আরিফিন শুভ’র বিপরীতে কে কাজ করবেন তা এখনো চূড়ান্ত করিনি। আমরা অনেকেরই অডিশন নিচ্ছি। অডিশনের মাধ্যমে নায়িকা চূড়ান্ত করব।’

অডিশনের মাধ্যমে নতুন নায়িকা নেওয়া হচ্ছে কিনা? জানতে চাইলে এই পরিচালক বলেন, ‘না। নতুনদের অডিশন নেওয়া হচ্ছে না। ইন্ডাস্ট্রিতে যারা পরিচিত মুখ আছেন, সেসব নায়িকাদেরই অডিশন নেওয়া হচ্ছে। বেশ কয়েকজন নায়িকা অডিশন দিয়েছেনও। আশা করি এর ভেতর থেকেই ‘নূরে’র নায়িকা পেয়ে যাবো।’

কে বা কারা অডিশন দিয়েছেন সে বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন রাফি। তিনি জানান, যাকে চূড়ান্ত করা হবে কেবল তার নামই প্রকাশ করা হবে।

এদিকে এর আগে সিনেমাটি প্রসঙ্গে আরিফিন শুভ জানিয়েছিলেন, ‘সিনেমাটি প্রেমের গল্প। আমি যে নূর চরিত্রে অভিনয় করছি এমন চরিত্রে দর্শকেরা আমাকে আগে কখনো দেখেনি।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE