1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অসচ্ছল অভিনয়শিল্পীদের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

অসচ্ছল অভিনয়শিল্পীদের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১
  • ১৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অসচ্ছল অভিনয়শিল্পীদের জন্য উপহার সামগ্রী পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত এই করোনার এই সংকটকালে তাদের সাহায্য করতেই এই উপহার সামগ্রী পাঠান তিনি। প্রায় পাঁচ শ শিল্পীর জন্য তিনি সাহায্য পাঠিয়েছেন। ৫ জুন, শনিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে তাদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়। উপহারগুলো তুলে দেন সমিতির সভাপতি মিশা সওদাগর, সহসভাপতি মাসুম পারভেজ রুবেল ও সাধারণ সম্পাদক জায়েদ খান। জানা যায়, শিল্পীদের দেওয়া এসব উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেলসহ দৈনন্দিন খাদ্যসামগ্রী।

জায়েদ খান বলেন, ‘অনেক আগেই সিনেমার ৫০০ শিল্পীর জন্য ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। এগুলো ঈদের আগেই আমদের হাতে এসে পৌঁছায়। কিন্তু সে সময় নগদ অর্থসহ খাদ্যসামগ্রী সমিতির পক্ষ থেকে শিল্পীদের দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর উপহারগুলো একই শিল্পীদের এখন দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “এটা শিল্পী কল্যাণ ফান্ডের কোনো অংশ নয়, প্রধানমন্ত্রীর আলাদা ঈদ উপহার। মাননীয় প্রধানমন্ত্রী এবার শিল্পীদের কথা বিশেষ করে ভেবেছেন বলে আমরা তার প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ জানাই মাননীয় ত্রাণমন্ত্রীকেও।”

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন