1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৬ মাস ধরে নুসরাতের সঙ্গে লিভ ইন করছেন যশ! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

৬ মাস ধরে নুসরাতের সঙ্গে লিভ ইন করছেন যশ!

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শুক্রবার থেকে টালিউডে গুঞ্জন উঠেছে মা হতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। ইতিমধ্যেই নুসরাতের সাবকে স্বামী নিখিল জৈন সম্ভাব্য সন্তানের পিতৃত্ব অস্বীকার করেছেন। তারপর থেকেই গুঞ্জন উঠেছে তাহলে নুসরাতের হবু সন্তানের বাবা কি যশ! এরই মধ্যে ভারতীয় গণমাধ্যম খবর দিয়েছে অন্তত ছয় মাস ধরে নুসরাতের সঙ্গে যশের সম্পর্ক, এমনকি তারা একই ফ্ল্যাটে বসবাস করছেন।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর, নিখিল জৈনের কাছ থেকে আলাদা হওয়ার পর অভিনেতা যশের সঙ্গে বসবাস করছেন নুসরাত। ছয় মাস ধরে কলকাতার অভিজাত এলাকা বালিগঞ্জে নুসরাতের ফ্ল্যাটে থাকছেন যশ।

আনন্দবাজার পত্রিকা বলছে, বিষয়টি নিয়ে অভিনেত্রী নুসরাত মুখ না খুললেও ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘তুমি তোমার মতো করে প্রস্ফুটিত হবে।’ গত সপ্তাহে কলকাতা টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম ছিল ‘যশের সঙ্গে ডেট করছেন নুসরাত’। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেটি শেয়ারও করেছেন অভিনেত্রী নুসরাত। এই আলোচনার মধ্যেই নুসরাত সন্তানসম্ভবা হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

কলকাতা টাইমসের জরিপে টালিগঞ্জে ২০২০ সালে ‘সবচেয়ে কাঙিক্ষত’ নারীর তালিকায় তৃতীয় অবস্থানে নুসরাত। আর ‘সবচেয়ে কাঙ্ক্ষিত’ পুরুষের তালিকায় এক নম্বরে যশ।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর নিখিল জৈনকে বিয়ে করেন নুসরাত। দেড় বছরের মাথায় তাদের সেই সম্পর্কে চিড় ধরে। তারা আইনিভাবে বিয়ে বিচ্ছেদের আবেদন করেছেন কীনা তা অবশ্য জানা যায়নি। তবে নুসরাতের জীবনে নিখিলকে এখন ‘অতীত’ হিসেবেই দেখা হচ্ছে।

গুঞ্জন রয়েছে, ‘এসওএস কলকাতা’ সিনেমার শুটিংয়ের সময় যশের প্রেমে পড়েন নুসরাত। এরপর একসঙ্গে রাজস্থান ঘুরতে গেলে তাদের প্রেমের গুঞ্জন জোরালো হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন