1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ‘নাগিন’ অভিনেতা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ‘নাগিন’ অভিনেতা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
পার্ল ভি পুরি

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে ভারতীয় টিভি সিরিজ ‘নাগিন থ্রি’র পরিচিত মুখ পার্ল ভি পুরি।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, শুক্রবার গভীর রাতে ওয়ালিভ থানার পুলিশ বাড়ি থেকে আটক করে অভিনেতাকে।

এ প্রসঙ্গে থানার ডিসিপি সঞ্জয় পাতিল বলেন, “ঘটনাটি পুরনো। কিন্তু ১৭ বছরের ওই কিশোরী তার বাবা-মায়ের সঙ্গে থানায় লিখিত অভিযোগ জানালে ভারতীয় সংবিধানের ৩৭৬ নম্বর ধারা এবং পসকো আইন অনুযায়ী অভিনেতাকে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।”

কিশোরীর অভিযোগ, বলিউডে কাজ পাইয়ে দেওয়ার নাম করেই তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন পার্ল।

সিরিয়ালের অভিনেত্রী কারিশমা তান্নার সঙ্গে পার্লের সম্পর্কের গুঞ্জন রয়েছে।

২০১৩ সালে হিন্দি ধারাবাহিক ‘দিল কি নজর সে খুবসুরত’-এর মাধ্যমে টেলিভিশনে অভিষেক হয় পার্লের। এ ছাড়া নাগিন থ্রি, নাগার্জুন এক যোদ্ধা, বেপানহা প্যায়ারসহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন