1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সেন্সর পেল ইমন-সূচনার সিনেমা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

সেন্সর পেল ইমন-সূচনার সিনেমা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে অঞ্জন আইচ পরিচালিত সিনেমা ‘আগামীকাল’। বৃহস্পতিবার সন্ধ্যায় কোনো রকম কর্তন ছাড়াই সেন্সর সনদ হাতে পেয়েছেন বলে জানালেন পরিচালক।

‘আগামীকাল’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন, জাকিয়া বারী মম, সূচনা আজাদ, আশীষ খন্দকার, শতাব্দী ওয়াদুদ, ফারুক আহমেদ, সুজাত শিমুল, টুটুল চৌধুরী, সাবেরি আলম।

অঞ্জন আইচ বলেন, মুক্তির চূড়ান্ত দিন এখনো ঠিক হয়নি। তবে সিনেমা হলেই প্রথমে মুক্তি দেব। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে ইতিবাচক ফিডব্যাক পেয়েছি। ঈদে যদি সিনেমা হলের পরিস্থিতি ও কোভিড অনুকূলে থাকে তবে মুক্তি দিতে পারি। কিংবা আগে পরে মুক্তি দিতে পারি। সিনেমা যেহেতু সেন্সর হয়েছে মুক্তি নিয়ে সমস্যায় পড়তে হবে না। এরপর ওটিটিতে মুক্তি দেব। কথাবার্তা বলা আছে।

পরিচালক জানিয়েছেন, দুজন মেয়ের জার্নির গল্প নিয়ে আগামীকাল। একজন অপরাধী আরেকজন সেই অপরাধীকে খুঁজে বেড়ান। তাদের মধ্যমনি হলেন একজন পুরুষ। যিনি নায়ক ইমন। দুটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মন ও সূচনা আজাদ। মমর চরিত্রটি একটু ভিলেন ধাঁচের। নায়িকা হচ্ছেন সূচনা আজাদ।

‘আগামীকাল’ প্রসঙ্গে ইমন বলেন, ‘গল্প প্রধান এ ছবিতে অভিনয় করে ভালো লেগেছে। মৌলিক গল্পের পাশাপাশি নির্মাণশৈলীও ভালো ছিল। ত্রিভুজ প্রেম কিন্তু গল্পটা অন্যরকমের।

পরিচালক অঞ্জন আইচের প্রথম সিনেমা হচ্ছে ‘আগামীকাল’। তার আরেক সিনেমা ‘কানামাছি’র শুটিংও শেষ দিকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন