1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আলিয়ার প্রেম কাহিনির নায়ক রণবীর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

আলিয়ার প্রেম কাহিনির নায়ক রণবীর

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
আলিয়া ও রণবীর

বাস্তবে রণবীর কাপুরের সঙ্গে প্রেম করছেন আলিয়া ভাট, আর সিনেমার পর্দায় তার প্রেমিক হচ্ছেন রণবীর সিং। এত কথার কারণ একটাই— ছবিটির নাম ‘প্রেম কাহানি’। পরিচালনা করবেন করণ জোহর।

নির্মাতার বিগ বাজেট প্রজেক্ট ‘তখত’-এ ছিলেন দুই তারকা। কিন্তু কারোনা ও বিগ বাজেটের ‘কলঙ্ক’-এর ব্যর্থতার কারণে মুঘল রাজপ্রাসাদের গল্পটি আপাতত স্থগিত। এ অবসরে করণ হালকা মেজাজের প্রেমের গল্পের দিকে ঝুঁকেছেন করণ।

ভারতীয় গণমাধ্যম বলছে, ঠিক ছিল গত মাস থেকে শুরু হবে ছবির শুটিং। কিন্তু প্যান্ডেমিক ও লকডাউনের কারণে গোটা প্ল্যানিং গিয়েছে ভেস্তে।

একটি সূত্র জানাচ্ছে, নির্মাতারা জুতসই ছবির শিরোনামের সন্ধানে ছিল, এবং তারপর তারা ‘প্রেম কাহানি’ নামটিকে প্রাধান্য দেয়। ছবিটি মূলত দুটি সম্পূর্ণ বিপরীত চরিত্রের একটি প্রেমের গল্প। ছবি দেখে দর্শক ‘পুরোনো’ করণ জোহরের এক ঝলক পেতে চলেছে, যার ছবিগুলোতে এক সময়ে শুধুমাত্র খুশি এবং রূপকথার ছোঁয়া থাকতো।

‘প্রেম কাহানি’র প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। করণ ও তার টিম চিত্রনাট্য ও সংলাপের খসড়া চূড়ান্ত করে ফেলেছেন।

বলা হচ্ছে, করণের প্রথম পদক্ষেপ ছিল সব কলাকুশলীদের টিকা দেওয়া, এবং তারপরই প্রথম শুটিং শিডিউল শুরু হবে। সেট ডিজাইনিং ও অন্যান্য দিকগুলোর কাজ কাজ চলছে। মিউজিকের কাজও শুরু হয়ে গেছে। বরাবরের মতো রোমান্টিক এ ছবিতে সংগীতের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

রণবীর-আলিয়া ছাড়াও এ ছবিতে একাধিক তারকামুখ দেখবেন দর্শক।

জুটি হিসেবে রণবীর-আলিয়াকে এর আগে ‘গলিবয়’ ছবিতে দেখা গেছে। জয়া আখতারের সিনেমাটি শুধু বক্স অফিস সফলই নয়, দর্শকেরও খুব প্রিয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন