1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এই সম্মান সমগ্র বাংলাদেশের: শাকিব খান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

এই সম্মান সমগ্র বাংলাদেশের: শাকিব খান

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
সাদ ও শাকিব

কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ ছবির অন্তর্ভুক্তিকে ‘সমগ্র বাংলাদেশের’ জন্য সম্মানের বলে উল্লেখ করলেন শাকিব খান।

‘রেহানা মরিয়ম নূর’ কানে আন সার্টেইন রিগার্ড বিভাগে স্থান পেয়েছে। এ খবর জানা যায় বৃহস্পতিবার দুপুরে।

এ প্রসঙ্গে ফেইসবুকে শাকিব খান শুক্রবার বিকেলে লেখেন, “আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র, যেটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। এটি শুধুমাত্র এই চলচ্চিত্রের অর্জন নয়, এই সম্মান সমগ্র বাংলাদেশের।”

“আমাদের দেশ এবং আমাদের সিনেমার জন্য এটি একটি ঐতিহাসিক ঘটনা। আবদুল্লাহ মোহাম্মদ সাদ আপনাকে এবং আপনার টিমের প্রতি আন্তরিক অভিনন্দন। আপনারা আমাদের সবাইকে গর্বিত করেছেন। ”

এ খবরে শুধু শাকিবই নন, ঢাকাই শোবিজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অভিনন্দন জানিয়েছেন সাদকে।

ফিচার ফিল্ম হিসেবে ‘রেহানা মরিয়ম নূর’ সাদের দ্বিতীয় চলচ্চিত্র। বেশ গোপনীয়তার মাঝে বছর দু-এক ধরে ছবিটির শুটিং হয়।

২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ দিয়ে প্রথমে বিদেশে আলোচিত হন সাদ, যদিও সিনেমাটি বাংলাদেশে ২০১৯ সালে মাত্র একটি হলে মুক্তি পায়।

মোস্তফা মনোয়ার ও তাসনুভা তামান্না অভিনীত ‘লাইভ ফ্রম ঢাকা’ বিশ্বের বেশ কয়েকটি নামকরা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ও পুরস্কার পায়। সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক ও অভিনেতার পুরস্কার পায়। রটারডম, লোকার্নো, সিনেইউরোপাসহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন