1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এত এত ভালোবাসা পাবো তা ভাবিনি: চঞ্চল চৌধুরী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

এত এত ভালোবাসা পাবো তা ভাবিনি: চঞ্চল চৌধুরী

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২ জুন, ২০২১
  • ১৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। থিয়েটার দিয়ে অভিনয় জীবন শুরু করলেও তার বিচরণ এখন বহুমাত্রিক দুনিয়ায়। ছোটপর্দা, বড়পর্দা, ওয়েব- সব মাধ্যমেই দুর্দান্ত প্রতাপের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি।  মনপুরা, মনের মানুষ, টেলিভিশন, আয়নাবাজি, দেবীর মতো ব্যবসাসফল ও আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। দর্শকদের ভালোবাসায় সিক্ত এই অভিনেতার জন্মদিন ছিল ১ জুন।

জন্মদিন কেমন কেটেছে জানতে চাইলে দেশ রূপান্তরকে চঞ্চল বলেন, ‘সারাদিন বেশ ভালোই কেটেছে। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছি। এই মুহূর্তে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি। এত এত ভালোবাসা পাবো তা ভাবিনি। সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

চঞ্চল চৌধুরী পাবনা জেলার সুজানগর উপজেলার নজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে ১৯৭৪ সালের ১ জুন জন্মগ্রহণ করেন। গ্রামের স্কুল থেকে প্রাথমিক ও মাধ্যমিক এবং রাজবাড়ী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেন। উচ্চ মাধ্যমিক শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ভর্তি হন। ছোটবেলা থেকেই তার গানবাজনা, আবৃত্তি আর নাটকের প্রতি নেশা ছিল। পরে তার মঞ্চনাটকের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়। মামুনুর রশীদের আরণ্যক নাট্যদলে কাজ করার মধ্য দিয়েই অভিনয় জীবনের শুরু হয়। মামুনুর রশীদের লেখা ‘সুন্দরী’নাটকে ছোট একটি চরিত্রে তিনি প্রথম অভিনয় করেন। তিনি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো, অভিনয়, গান, ছবি আঁকা এসব কিছুতেই সমান পারদর্শী।

মোস্তফা সরয়ার ফারুকী ‘তাল পাতার সেপাই’ নাটক দিয়ে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন এ মঞ্চ অভিনেতা। তারপর থেকেই তিনি মঞ্চের পাশাপাশি বিরামহীন কাজ করে যাচ্ছেন টিভি নাটকে। তিনি ২০০৯ সালে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ ছবিতে এবং মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন ছবিতে অভিনয় করে প্রশংসিত হন। ‘আয়নাবাজি’ ও সর্বশেষ ‘দেবী’ সিনেমাতে দর্শকের মন জয় করেছেন চঞ্চল। অভিনয়ের পাশাপাশি তিনি একজন গায়কও। তার কণ্ঠে ‘বকুল ফুল বকুল ফুল’, ‘যুবতী রাধে’সহ আরও বেশ কিছু লোকসংগীত তুমুল জনপ্রিয়তা পেয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন