1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ট্রেলারে রিকশা গার্লের স্বপ্ন ও বাস্তবতা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

ট্রেলারে রিকশা গার্লের স্বপ্ন ও বাস্তবতা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২ জুন, ২০২১
  • ২২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ছবির নাম ভূমিকায় আছেন নভেরা

কিশোরী নাঈমার নিজেকে নিয়ে অনেক স্বপ্ন। সিনেমার মতো রঙিন জীবন সামনে, রংতুলি তার ভালোবাসা। সব তেমনই চলছিল। হঠাৎ রিকশাচালক বাবা অসুস্থ হয়ে পড়লে সংসারের জন্য তাকেই পা রাখতে হয় রিকশার প্যাডেলে। ভোল পাল্টে নাঈমা হয়ে যায় নাঈম।

অমিতাভ রেজা চৌধুরীর ‘রিকশা গার্ল’ সিনেমার কাহিনিটি এমন, যা অনেকেরই জানা। বুধবার প্রকাশিত ট্রেলারে সেই গল্পে পাওয়া গেল ‘আয়নাবাজি’ নির্মাতার সিনেমাটিক কারিশমার স্বাক্ষর।

অমিতাভের দ্বিতীয় চলচ্চিত্র ‘রিকশা গার্ল’ আলোচনায় রয়েছে বছর কয়েক ধরে। আন্তর্জাতিক কোনো উৎসব ছবিটির প্রিমিয়ারের জন্য অপেক্ষা করছিলেন নির্মাতারা। কয়েক দিন আগেই সেই সুখবর দেন প্রযোজক এরিক জে অ্যাডামস। তারপরই প্রকাশ্যে আসলো ট্রেলার।

এরিক জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসব ডারবান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা ও প্রদর্শনীর জন্য আমন্ত্রিত হয়েছে ‘রিকশা গার্ল’।

এই আমন্ত্রণের কারণে আগামী বছর একাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারে জমা পড়ার যোগ্য হয়ে উঠল ইংরেজি ভাষার ছবিটি।

২২ জুলাই শুরু হয়ে ডারবানের এই উৎসব শেষ হবে ১ আগস্ট।

‘রিকশা গার্ল’-এর নাম ভূমিকায় আছেন নভেরা। আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।

পাবনা, গাজীপুর ও ঢাকার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়েছে।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছেন শর্বরী জোহরা আহমেদ। তিনি প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র অন্যতম চিত্রনাট্যকার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন