1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সুবিধা বঞ্চিতদের নিজের ২০০ পোশাক দিচ্ছেন ফারিয়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

সুবিধা বঞ্চিতদের নিজের ২০০ পোশাক দিচ্ছেন ফারিয়া

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া প্রতিটি চলচ্চিত্রের জন্য নিজের পছন্দ মতো কস্টিউমস ক্রয় করেন। যা একবার ব্যবহার করেন। পাশাপাশি নিজে বিদেশে গিয়ে ড্রেস কেনেন বেছে বেছে। এ-সব পোশাক খুব একটা বেশি ব্যবহার করেন না তিনি।দেখা যায় বেশিরভাগ পোশাক একদম নতুনই থাকে। এবার সেসব কাপড়গুলো তিনি দিলেন সমাজের নিম্ন আয়ের মানুষদের জন্য দেওয়া উদ্যোগ নিয়েছেন।

রাজধানীর ঢাকা উদ্যানে বস্তির সুবিধা বঞ্চিতদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা সংগঠন সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে তা-আগামী কোরবানির ঈদে তুলে দেওয়া হবে। সংগঠনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। গতকাল তারা ফারিয়ার কাছ থেকে দুই শতাধিক পোশাক সংগ্রহ করেছেন বলেও জানান।

‘সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন’র প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান বলেন, ‘তারকা শিল্পীরা সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ালে সাধারণ মানুষজন আরও বেশি উৎসাহিত হয়। এ কারণে আমরা জনপ্রিয় এই শিল্পীকে বিষয়টি জানিয়েছিলাম। তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। তিনি জানান, ‘দশ টাকায় কাপড়’ নামের বিশেষ প্রকল্পে এগুলো বস্তির মানুষের মাঝে বিতরণ করা হবে।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া জানান, ‘শুটিংয়ের জন্য প্রায়ই অতিরিক্ত কাপড় কেনা হয়। যা অনেক সময়ই ব্যবহার করা হয় না। আবার একবার পরা হয়েছে এমন অনেক কাপড়ও আছে। যখন শুনলাম, তাদের এই প্রকল্পে এ ধরনের পোশাকই সংগ্রহ করা হচ্ছে। তখন আর দেরি করলাম না। তাদের সঙ্গে থাকতে পেরে সত্যিই খুব ভালো লাগছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন