1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গুণে-মনে ভালো পাত্র খুঁজছেন মিমি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

গুণে-মনে ভালো পাত্র খুঁজছেন মিমি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তীর সঙ্গে নানা জনের প্রেমের গুঞ্জন শোনা গেলেও তিনি নাকি এখনো সিঙ্গেল। ফলে মাঝে মাঝেই তাকে তার স্বপ্নের পুরুষ সম্পর্কে প্রশ্ন শুনতে হয়। সম্প্রতি কলকাতাটাইমসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মিমি জানিয়েছেন, তার স্বপ্নের পুরুষ কেমন হবে সেই কথা। সেখানে মিমি জানান, রূপে নয় গুণে ভালো, মন ভালো- এমন ছেলে খুঁজছেন তিনি। মিমির ভাষায়,  ‘সবচেয়ে জরুরি আর প্রধান বিষয় হল তাকে একজন ভালো মনের মানুষ হতে হবে।সত্যি কথা বলছি, কারুর রূপ নিয়ে আমার বিশেষ মাথাব্যাথা নেই। আমি এমন একজন পার্টনার চাই যে আমার সবচেয়ে প্রিয় বন্ধু হবে’।

মিমি চক্রবর্তীর অনুরাগীর সংখ্যা  কম নয়। নারী-পুরুষ নির্বিশেষে টলি  তারকাদের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি সংখ্যায় ফলোয়ার রয়েছে এই নায়িকার। এই বঙ্গ সুন্দরীর প্রেমে হাবুডুবু খান বহু পুরুষমানুষই। তার রূপ, টোনড ফিগার দেখে ফিদা ভক্তরা।

মিমির মধ্যে এমন অনেক বিষয় আছে যা পুরুষ মনকে উতলা করে তোলে। এমন কি আছে তার মধ্যে? এই প্রশ্নের জবাবে মিমি পালটা প্রশ্ন করে বসেন, ‘তবে আমি সিঙ্গেল কেন? কোন পুরুষ আমায় নিয়ে কী ভাবছে সেটা ততক্ষণ পর্যন্ত জরুরি কি যদি না একজন সত্যি এক হাঁটু মুড়ে বসছে আমার জন্য?’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন