1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নোবেলের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন ইথুন বাবু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

নোবেলের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন ইথুন বাবু

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিতর্কিত গায়ক মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু। জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেওয়ায় নোবেলের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করবেন তিনি। সেই সঙ্গে নোবেলের বিরুদ্ধে মানহানি মামলা করারও প্রস্তুতি নিচ্ছেন ইথুন বাবু। ইথুন বাবু বলেন, ‘আমি কাগজপত্র সব প্রস্তুত করেছি। দ্রুতই নোবেলের বিরুদ্ধে মামলা করবো।’

সম্প্রতি নিজের ফেসবুক পেজ ‘নোবেল ম্যান’ থেকে ইথুন বাবুকে ‘চোর’ আখ্যা দিয়ে নোবেল লেখেন, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে’। এ স্ট্যাটাসকে নিজের জন্য মানহানিকর মনে করছেন ইথুন বাবু। সে জন্যই গত ২৩ মে নোবেলের বিরুদ্ধে হাতিরঝিল থানায় জিডি করেছিলেন। এবার মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ইথুন বাবু বলেন, ‘দীর্ঘদিনের সংগীত ক্যারিয়ারে আমাকে কেউ কোনোদিন চোর বলেনি। নোবেল আমাকে সেই দোষে অভিযুক্ত করেছে। এটা আমার জন্য লজ্জার ও বেদনার। আমার ব্যক্তিগতভাবে মানহানি হয়েছে। আমার ছেলেমেয়ে ও পরিবারের সদস্যরা বিব্রত ওই স্ট্যাটাস পড়ে। শ্রোতা ভক্তসহ সারা দেশে সংগীত এবং সংগীতের বাইরে আমার অসংখ্য বন্ধু-শুভাকাঙ্ক্ষী আছে। তাদের কাছেও আমি ছোট হয়েছি। তাই আমি এর সুষ্ঠু বিচারের জন্য আইনের আশ্রয় নিয়েছি।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন