1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৭০ কোটি টাকায় বাংলো কিনলেন অজয় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

৭০ কোটি টাকায় বাংলো কিনলেন অজয়

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
অজয়-কাজল দম্পতি

ভারতে কভিড পরিস্থিতিতে একদিকে যখন হাহাকার তখন বলিউড সেলিব্রিটিদের নতুন বাড়ি কেনায় বিনিয়োগ চলছেই। এর মধ্যে দামের বিচারে সবাইকে টেক্কা দিলেন অজয় দেবগন।

এর আগে ফ্ল্যাট কেনেন জাহ্নবী কাপুর, অর্জুন কাপুর, হৃতিক রোশন, আলিয়া ভাট, সানি লিওনি ও অমিতাভ বচ্চন। যাদের মধ্যে বিগ বি’র বাড়ির দাম ছিল ৩৫ কোটি টাকার মতো, বাকিদের এর চেয়ে নিচে।

এবার মুম্বাইয়ের জুহুতে ৬০ কোটি রুপি তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ কোটি টাকায় নতুন বাড়ি কিনেছেন অজয়।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, অজয়ের নতুন বাংলো তার পুরোনো বাড়ি ‘শক্তি’র কাছাকাছি। গত বছর থেকেই নতুন বাড়ির সন্ধানে ছিলেন অজয়-কাজল। অবশেষে তা পেয়ে গেলেন। নভেম্বরে এই চুক্তি চূড়ান্ত হয়। আর সব প্রক্রিয়া শেষে অবশেষে চলতি বছরের এপ্রিলে অজয় ও তার মায়ের নামে নথিভুক্ত করেন ওই বাংলো।

মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে রিয়েল এস্টেট মার্কেটকে তুলে ধরার জন্য কিছুদিন আগে স্ট্যাম্প ডিউটি ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করে দেওয়া হয়েছে।

বাড়ি নিবন্ধন সম্পর্কিত একটি ওয়েবসাইট জানায়, মহামারির সময় ফ্ল্যাট বা বাংলোর দাম কমে যাওয়া ও স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের সুবিধা নিয়ে নতুন সম্পত্তি ক্রয় করছেন অনেক তারকা, ব্যবসায়ী ও শিল্পপতি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন