1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুক্তিযুদ্ধের সিনেমায় তারিন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মুক্তিযুদ্ধের সিনেমায় তারিন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
‘১৯৭১ সেইসব দিন’ ছবিতে তারিন জাহান

টেলিভিশনে লম্বা সময় ধরে অভিনয় করলেও ২০১৩ সালের ‘কাজলের দিনরাত্রি’ ছাড়া কোনো ছবিতে দেখা যায়নি তারিন জাহানকে। তাও সীমিত পরিসরেই ছিল ছবিটির মুক্তি।

গত বছর কলকাতায় ‘এটা আমাদের গল্প’ নামের ছবির করলেও মুক্তি পায়নি এখনো। সম্প্রতি জানা গেল আরেকটি সুখবর।

হৃদি হক পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘১৯৭১ সেইসব দিন’-এ যুক্ত হয়েছেন টিভি পর্দার প্রিয় মুখ। সম্প্রতি প্রকাশ হয়েছে তারিনের লুক। একটি ছবিতে তাকে একা দেখা যায়। অন্য ছবিতে লিটু আনামসহ আছে এক শিশুশিল্পী।

ছবিটির তৃতীয় লটের শুটিং শেষ হয়েছে সম্প্রতি। সেখানে সহশিল্পী হিসেবে দেশের নামকরা অভিনয়শিল্পীদের পেয়েছেন তারিন।

‘১৯৭১ সেইসব দিন’ চলচ্চিত্রটি একটি পরিবারের গল্প থাকছে সিনেমায়। যেখানে তিন ভাইসহ পরিবারের অন্য সদস্যদের যুদ্ধদিনের নানা বিষয় উঠে আসবে।’

এ সিনেমায় আরও অভিনয় করছেন মামুনুর রশীদ, ফেরদৌস আহমেদ, আতাউর রহমান, জয়ন্ত চট্টোপাধ্যায়, গীতশ্রী দত্ত, শিল্পী সরকার অপু, সাজু খাদেম, সানজিদা প্রীতি, সজল, আনিসুর রহমান মিলন, অর্ষা, মৌসুমী হামিদ প্রমুখ।

ছবিটির সংলাপ, চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। মূল গল্প ভাবনায় ড.ইনামুল হক।

জানা গেছে, দুই ধাপে শেষ হবে ‘১৯৭১ সেইসব দিন’। এরপরই আসবে মুক্তির ঘোষণা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন