1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কক্সবাজার শহরে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ২ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

কক্সবাজার শহরে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ২

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৪১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কক্সবাজার শহরের রুমালিয়ারছরা সিকদার বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার মুজিবুল ইসলামের ছেলে মোহাম্মদ সাহেদ (২৮) ও বাঁচা মিয়া ঘোনা এলাকার নুরুল আলম ছেলে রায়হানুল ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, কক্সবাজার শহরের রুমালিয়ারছরা সিকদার বাজার পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় রায়হান এবং আশু আলী গ্রুপে দীর্ঘদিন বিরোধ রয়েছে। সোমবার সন্ধ্যায় রায়হান গ্রুপের ১৫/২০ সন্ত্রাসী সিকদার বাজারে আসলে আশু আলী গ্রুপের সন্ত্রাসীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষে সংঘর্ষ ও পরে ব্যাপক গোলাগুলি শুরু হয়। এতে দুজন নিহত হন। খবর পেয়ে কক্সবাজার সদর থানার একদল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানিয়েছেন, সংঘর্ষ ও গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, সংঘর্ষে নিহতদের একজন রায়হান গ্রুপের প্রধান রায়হান অপরজনের নাম সাহেদ বলে জানা গেছে। এ ছাড়া গোলাগুলির ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ হাসান নামে একজনের অবস্থা আশংকাজনক। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন