1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নিজের ১২০০ জুতার সঙ্গে কথা বলছেন ফারিয়া! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

নিজের ১২০০ জুতার সঙ্গে কথা বলছেন ফারিয়া!

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ঢালিউড সুন্দরী নুসরাত ফারিয়ার জুতার সংখ্যা শুনলে চোখ কপালে উঠবে। পাঁচ, দশ কিংবা বিশ জোড়া নয়, এই অভিনেত্রীর সংগ্রহে আছে ১২০০ জোড়া জুতা। সম্প্রতি ফারিয়া তার ফেসবুকের সংগ্রহে থাকা জুতার র‌্যাকের সামনে তোলা একটি ছবি পোস্ট করেছেন। তার ক্যাপশনে লিখেছেন, “টকিং টু মাই সু’জ।” যার বাংলা করলে দাঁড়ায়, “আমার জুতাগুলোর সঙ্গে কথা বলছি।”

র‌্যাকে সাজানো অসংখ্য নামীদামি ব্র্যান্ডের জুতা আছে। যার মধ্যে নিউ ইয়র্কভিত্তিক ফ্যাশন হাউস ডিকেএনওয়াই, যুক্তরাষ্ট্রের গেস, আমেরিকান কেনেথ কোল, কানাডিয়ান অলডো, সিঙ্গাপুরের চার্লস অ্যান্ড কিথ, নিউ ইয়র্কের স্টিভ ম্যাডেন, জারাসহ আমেরিকান ডিজাইনার মাইকেন কোর্সের ডিজাইন করা জুতা অন্যতম।

গণমাধ্যমকে ফারিয়া জানালেন, ২০১৩ সাল থেকে তিনি এই জুতাগুলো সংরক্ষণ করছেন। তার অধিকাংশ জুতাই দেশের বাইরে থেকে কেনা। কোনো কাজে বিদেশে গেলে জুতা না কিনে দেশে ফেরেন না। এসব জুতা তিনি পোশাকের সঙ্গে ম্যাচিং করে পরেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন