1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নানান কাজেই লাগে টি ব্যাগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালকিনিতে সহকারী শিক্ষকের হাত পা ভেংগে দিয়েছে প্রধান শিক্ষকের ভাই! মানববন্ধনে সুষ্ঠু বিচার দাবি “মন ভাঙা আয়না”—জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি, কভার কণ্ঠে শিমুল হাসান টানা পাঁচ দিনের বর্ষণে সাতকানিয়ায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি নিম্নাঞ্চলের মানুষ। ‘দরজা লাগাও’ বলে সাংবাদিককে আটকে লাঞ্ছিত করলো ব্যাংক কর্মকর্তা বিশ্ব যখন ভেবেছিল সব শেষ মেসিরা তখন দেখিয়ে দিলেন: পূর্ণিমা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ ভুয়া খবর শেয়ারের আগে এই আয়াতটি একবার স্মরণ করুন এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি আমির খানকে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করলেন গৌরী? যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

নানান কাজেই লাগে টি ব্যাগ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
চা খাওয়া ছাড়া আরও অনেক কাজেই লাগতে পারে টি ব্যাগ। জেনে নিন কী কাজে লাগে ঘরোয়া উপকরণটি।

দুর্গন্ধ কমাতে: রান্নাঘরে ডাস্টবিন থাকলে তা থেকে, বিশেষ করে এই গরমকালে বাজে গন্ধ ছড়াতে পারে। ব্যবহার করা টি ব্যাগ ফেলে রাখুন ডাস্টবিনে। সমস্ত গন্ধ দূর হয়ে যাবে।

রুম ফ্রেশনার হিসেবে: ঘরে সুগন্ধের জন্য দামি এয়ার পকেট কেনেন? হাতের কাছে টি ব্যাগ থাকলে আর কেনার দরকার নেই! ব্যবহার করা টি ব্যাগ শুকনো করে নিন, তাতে ছিটিয়ে দিন কয়েক ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল। এবার ব্যাগগুলো বাথরুমে বা ড্রয়ারের ভেতরে রেখে দিন।

ছত্রাক থেকে গাছ বাঁচাতে: পছন্দের গাছে ফাঙ্গাস ধরেছে? পানিতে টি ব্যাগ দিয়ে ফুটিয়ে নিন। তারপর সেই জলটা স্প্রে বোতলে ভরে মাটিতে আর পাতায় স্প্রে করুন সকাল-বিকেল। ছত্রাক কমে যাবে।

ঘর থেকে পোকামাকড় তাড়াতে: পেপারমিন্ট টি-এর গন্ধে পোকামাকড় পালায়। গরম পানিতে পেপারমিন্ট টি ব্যাগ ভিজিয়ে নিন। এবার ওই পানিতে দু’ফোঁটা বাসন মাজার লিকুইড সাবান যোগ করুন। ভালোভাবে মিশিয়ে স্প্রে বোতলে ভরে ঘরের কোনায় কোনায় স্প্রে করে দিন। ইঁদুরসহ সব পোকামাকড়ের উৎপাত কমে যাবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন