1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভিডিও কলের সময় মূত্রত্যাগ করে ক্ষমা চাইলেন সংসদ সদস্য - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ভিডিও কলের সময় মূত্রত্যাগ করে ক্ষমা চাইলেন সংসদ সদস্য

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৪০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ফের বিতর্কের জন্ম দিয়েছেন কানাডার সংসদ সদস্য উইল আমোস। এক অনলাইন বৈঠকে সংসদীয় কার্যক্রমের সময় মূত্রত্যাগ করতে দেখা যায় তাকে। এমন বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির পরে অবশ্য ক্ষমা চেয়েছেন তিনি।

আমোস কানাডার রাজ্য কুইবেকের পৌরসভা পন্টিয়াকের সংসদ সদস্য। গত মাসে হাউস অব কমন্সের সহকর্মীদের সঙ্গে এক অনলাইন বৈঠকে নগ্ন অবস্থায় হাজির হয়ে বিতর্কের মুখে পড়েন তিনি। এমন ঘটনার পর আন্তরিকভাবে ক্ষমা চান আমোস।

এবারও ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘আমার ক্রিয়াকলাপের জন্য আমি অত্যন্ত বিব্রত।’ সাম্প্রতিক এই দুর্ঘটনাকে তিনি ‘অগ্রহণযোগ্য’ তবে ‘আকস্মিক’ বলেও বর্ণনা করেন।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টির এই রাজনীতিবিদ এক বিবৃতিতে আরও জানান, তিনি তার নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব অব্যাহত রেখে কিছু দায়িত্ব থেকে সরে আসবেন। নিজের কার্যক্রমে সহায়তার জন্য একজন সহকারীও খুঁজে নেবেন জানান তিনি।

সাবেক পরিবেশ আইনবিদ আমোস ২০১৫ সাল থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত এপ্রিলে, ভিডিও বৈঠকের সময় নগ্ন অবস্থায় হাজির হন তিনি। পরে জানান, জগিং থেকে ফেরার পর অফিসের পোশাক পরছিলাম। এ সময় দুর্ঘটনাক্রমে আমার ল্যাপটপের ক্যামেরাটি ঘুরে যায়। জাতীয় দুর্ঘটনার অংশ হয়ে যাওয়া এই ঘটনার পর আন্তরিকভাবে ক্ষমা চান আমোস।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন