1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘ফুটপাতের নানির’ চিকিৎসার খরচ দিলেন দেব - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

‘ফুটপাতের নানির’ চিকিৎসার খরচ দিলেন দেব

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
পশ্চিমবঙ্গের সল্টলেকের ফুটপাতে বসবাস করা এক বৃদ্ধার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন রাজ্যটির অভিনেতা, সাংসদ দেব অধিকারী।

তিন দিন আগে অরিজিৎ মুখোপাধ্যায় নামে এক মানবাধিকার কর্মী এই বৃদ্ধার বিষয়ে ফেইসবুকে লেখেন।

তাকে ‘নানি’ সম্বোধন করে পোস্টে তিনি জানান, ভয়ংকর ঝড় আসছে। কিন্তু বৃদ্ধা ফুটপাত ছেড়ে যাবেন না।

তাই অরিজিৎরা ঠিক করেন জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটা গাড়ি নিয়ে অপেক্ষা করবেন। গতবার আমফানের সময়েও তারা এভাবে ‘নানিকে’ রক্ষা করেছিলেন।

এ বার কাজটা আরও কঠিন ছিল, কারণ তার কোমরে জখম থাকায় নড়াচড়া করতে পারেন না।

সন্ধ্যায় আরেকটি পোস্টে অরিজিৎ জানান, বিধাননগর সিটি পুলিশের সাহায্যে তারা বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করাতে পেরেছেন। এবার তার অস্ত্রোপচার প্রয়োজন। খারাপ আবহাওয়া কেটে গেলেই সব রকম চেষ্টা করবেন তারা।

পরদিন অরিজিৎ ফেইসবুক পোস্টে লেখেন, ‘নানিজি হাসপাতালে ভাল আছেন। দ্রুত অস্ত্রোপচার হবে। অভিনেতা সাংসদ দেব গোটা ঘটনা জানতে পেরে এগিয়ে এসেছেন এবং সব খরচ বহন করছেন।’

অরিজিতের এই পোস্ট শেয়ার করে ফেইসবুকে বৃহস্পতিবার দেব অসুস্থ বৃদ্ধার দ্রুত আরোগ্য কামনা করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন