1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পোশাকের মডেল হলেন মিশা সওদাগর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

পোশাকের মডেল হলেন মিশা সওদাগর

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর হাজির হলেন পোশাকের মডেল হয়ে। ব্যান্ড রয়েল মালাবার এর মডেল হলেন তিনি। ২৭ মে রাজধানীর উত্তরায় রয়েল মালাবারের কার্যালয়ে ফটোশুট অংশ নেন দাপুটে এই খল অভিনেতা। গৌতম সাহার কোরিওগ্রাফিতে রয়েল মালাবারের ড্রেস ও জুয়েলারি ব্যবহার করা হয়। নাঈম আহমেদের ক্যামেরায় মিশা সওদাগরের সঙ্গে মডেল ছিলেন তৃণ, লিন্ডা, ইমরান, নিহাফ, শিশু মডেল আয়ান, প্রিয়ন্তী, মাশরুর, মামরুবা।

মিশা সওদাগর বলেন,’রয়েল মালাবারের ড্রেসগুলো খুবই ভালো। পরে আরামদায়ক মনে হলো। এদের ডিজাইনও দারুণ। পরিবেশটাও বেশ পরিপাটি৷ সব মিলিয়ে ভালো লাগলো। আমি রয়েল মালাবারের সঙ্গে আছি। শুভ কামনা রয়েল মালাবারের জন্য।’

প্রসঙ্গত, মিশা সওদাগরের হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। ১৯৮৬ সালে, বিএফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশ নেন তিনি। তখন তার বয়স ছিল ২০ বছর। তার তিন বছরের মাথায় পরিচালক ছটকু আহম্মেদ পরিচালিত ‘চেতনা’ ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্রে কাজ শুরু করেন। তবে এ চলচ্চিত্রে নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেতা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন