1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শাহরুখকে বাঁচাতে বুর্জ খলিফার ছাদে নামবেন সালমান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

শাহরুখকে বাঁচাতে বুর্জ খলিফার ছাদে নামবেন সালমান

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
এর আগে বুর্জ খলিফার ভেতর ও চূড়ায় কোনো বলিউড ছবির শুটিং হয়নি

‘পাঠান’ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ইতিমধ্যে সর্বকালের অন্যতম প্রতীক্ষিত বলিউড সিনেমায় পরিণত হয়েছে। এ ছবি দিয়ে তিন বছরেরও বেশি সময় পর পর্দায় ফিরবেন শাহরুখ খান, সঙ্গে থাকছে সালমান খানের দীর্ঘ ক্যামিও।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, প্রথমবারের মতো বিশ্বের উঁচু ভবন বুর্জ খলিফায় শুটিং হতে যাচ্ছে বলিউড সিনেমার। সেটি হলো সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’।

আরও বলা হচ্ছে, অ্যাকশনে ভরপুর এর চেয়ে বড় ক্লাইম্যাক্স সিন বলিউডে আগে ভাবা হয়নি। বুর্জ খালিফার ভেতর ও চূড়ায় পুরো দৃশ্যের শুটিং হবে। যেখানে সালমান ও শাহরুখ রাশিয়ান মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করবেন।

ছবিতে ‘টাইগার’ চরিত্রে অভিনয় করছেন ভাইজান। যে কিনা রাশিয়ান বন্দুকধারী মাফিয়াদের থেকে বন্ধু শাহরুখকে উদ্ধার করতে আসে।

প্রযোজক আদিত্য চোপড়া ও পরিচালক সিদ্ধার্থ ছবিতে সালমানের জন্য একটি বিশেষ এন্ট্রি সিন পরিকল্পনা করেছেন। হেলিকপ্টার আকাশে উড়ছে এবং তাতে ঝুলে রয়েছেন টাইগার, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘টাইগার’ সিরিজের থিম সং। তারপর দীর্ঘ ২০ মিনিটের অ্যাকশন সিকোয়েন্স।

শাহরুখ-সালমান ছাড়াও এ দৃশ্যে থাকছেন দীপিকা পাডুকোন ও জন আব্রাহামে। ‘পাঠান’ টিম ইতিমধ্যে ৭০ শতাংশ শুটিং শেষ করে ফেলেছে। বাকি ৩০ ভাগ দৃশ্যায়ন লকডাউনের পর রাশিয়ায় হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন