1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাজী নজরুলের জন্মদিনে ‘লিডার’-এর যাত্রা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

কাজী নজরুলের জন্মদিনে ‘লিডার’-এর যাত্রা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ২২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ছবির মহরতে সংশ্লিষ্টরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মজয়ন্তী শুরু হলো ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটি পরিচালনা করছেন তপু খান। মূল ভূমিকায় আছেন শাকিব খান ও শবনম বুবলি।

মঙ্গলবার সকালে কলাকুশলীদের উপস্থিতিতে ছবির মহরত হয়। এ দিন থেকে চলবে শুটিং। সব মিলিয়ে ৩০ দিনের শিডিউলে খোলা থাকবে ক্যামেরা। এ কথা আগেই জানিয়েছিলেন নির্মাতা।

অনুষ্ঠানে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে শুটিং চলবে। এ জন্য সবাই দোয়া চান তারা।

এক ফেইসবুক পোস্টে পরিচালক তপু খান বলেন, “বিসমিল্লাহির রাহমানির রাহিম। দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের লিডারের পথচলা শুরু হলো আজ থেকে। কবি নজরুলের প্রতিবাদী চেতনাই আমাদের লিডারের আদর্শ।”

গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ‘লিডার: আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। সে দিন বলা হয়, ৭ মে সিনেমাটির শুটিং শুরু হবে। কিন্তু করোনা বেড়ে যাওয়ায় শুটিং শুরু সম্ভব হয়নি।

এ দিকে চলতি সপ্তাহে অনলাইনে আলাদা আলাদা পোস্টারে প্রকাশ হয়েছে শাকিব ও বুবলির ‘লিডার: আমিই বাংলাদেশ’ লুক। পোস্টার দুটি দুই তারকার ভক্তদের প্রশংসা পেয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন