1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২৫ বছর পর একসঙ্গে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

২৫ বছর পর একসঙ্গে

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ১৯৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
এক সময় আফজাল হোসেনের বিজ্ঞাপনে সাদিয়া ইসলাম মৌকে বেশি দেখা যেত। আফজালের বিজ্ঞাপনে ক্যামেরার পেছনে কাজ করতেন চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু। এই তিনজনের ভেতর একটা ভালো বোঝাপড়াও তৈরি হয়েছিল। তবে ২৫ বছর হলো তারা একসঙ্গে কাজ করছেন না। তবে ভিন্নভাবে হলেও এই তিনজনকে একসঙ্গে দাঁড় করালেন ‘ঘুড্ডি’-খ্যাত বরেণ্য নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী। চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলুর জন্মদিনে সেই কথা নিজেই জানালেন আফজাল হোসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনজনের একটি ছবি শেয়ার করে আফজাল হোসেন বলেন, ‘একসময় আমরা ছিলাম হরিহর আত্মা। বাংলাদেশের বিজ্ঞাপনচিত্র যে টেলিভিশন পর্দা, দর্শকের মন মানসিকতায় বিরাট পরিবর্তন এনে দিতে পেরেছিল, তাতে বিশেষ ভূমিকা ছিল এই আনোয়ার হোসেন বুলু র। টেলিভিশনের বাইরে যখন নাটক নির্মাণ শুরু হয়ে যায়, তখনো ক্যামেরার পেছনে থেকে প্রধান ভূমিকায় আমরা তাকেই দেখি। বুলু ও আমার মাঝখানে মৌ। বিজ্ঞাপনচিত্রে মেয়েদের মনে মডেল হওয়ার আকাঙ্ক্ষা তৈরি হওয়ার জন্য এবং মডেলিং পেশা যে মর্যাদা ও গৌরবের হয়ে উঠল- তার প্রধান কৃতিত্ব এই সাদিয়া ইসলাম মৌয়ের।  আমরা বহুকাল পরে তিনজন এক সাথে হয়েছিলাম। সৈয়দ সালাহউদ্দিন জাকী এই তিনকে এক করে নাটক নির্মাণ করছেন। আমি মৌ অভিনয় করছি আর ক্যামেরার পেছনে বুলু- অন্তত পঁচিশ বছর পর এমনটা ঘটেছে, গতকাল।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন