1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নকল কসমেটিক্স উৎপাদন, মজুদ ও বিক্রি করায় সাড়ে ১৭ লক্ষ টাকা জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

নকল কসমেটিক্স উৎপাদন, মজুদ ও বিক্রি করায় সাড়ে ১৭ লক্ষ টাকা জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রাজধানীর চকবাজার এলাকায় অনুমোদনহীন নকল কসমেটিক্স উৎপাদন, মজুদ ও বিক্রি করায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ১৭ লক্ষ টাকা জরিমানা ।

প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র‌্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র‌্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে ।

এরই ধারাবাহিকতায় গত ২৪ মে, ২০২১ খ্রিঃ তারিখ ১৩:১০ ঘটিকা হতে ২৪:০০ ঘটিকা পর্যন্ত র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আক্তারুজ্জামান ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানীর চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় ভ্রাম্যমাণ আদালত রাজধানীর চকবাজার এলাকায় অনুমোদনহীন নকল কসমেটিক্স উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে এম এম প্রোডাক্ট ডিসটিউিশনকে নগদ ৫০,০০০/- (পঁঞ্চশ হাজার) টাকা, আয়াত ট্রেডিংকে নগদ ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা, মেসার্স সাথী স্টোরকে নগদ ৪,০০,০০০/-(চার লক্ষ) টাকা, মেসার্স ইয়ামিন ট্রেডিংকে নগদ ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা, ইলিগ্যান্ট করপোরেশন লিঃ কোম্পানীকে নগদ ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা, ইব্রাহিম এন্ড ব্রাদার্সকে নগদ ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা, মায়ের দোয়া কসমেটিক্সকে নগদ ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা ও বশির ট্রেডিংকে নগদ ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা করে সর্বমোট ১৭,৫০,০০০ (সতের লক্ষ পঁঞ্চশ হাজার) টাকা জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত প্রায় ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা মূল্যের অনুমোদনহীন নকল কসমেটিক ও নকল কসমেটিক উৎপাদন সামগ্রী ধ্বংস করা হয়।

বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল কসমেটিক্স উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন