1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মিথিলার জন্মদিনে ‘চির যৌবন’ কামনা সৃজিতের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

মিথিলার জন্মদিনে ‘চির যৌবন’ কামনা সৃজিতের

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ২২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মিথিলা ও সৃজিত

ঢাকায় কাটছে রাফিয়াত রশিদ মিথিলার এবারের জন্মদিন। আর বিশেষ এ দিনে কাঁটাতারের ওপারে কলকাতায় স্বামী সৃজিত মুখার্জি। করোনায় শরীরী যোগাযোগ থেমে থাকায় অনলাইনেই বার্তা পাঠালেন ব্যবসাসফল নির্মাতা।

সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি একটি ছবিও দিলেন সৃজিত। যেখানে দেখা যাচ্ছে, পরিবারের ৩ সদস্য ৩ ভিন্ন জায়গায় বসে একে অপরের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। মেয়ে আয়রা, সৃজিত ও মিথিলা। তবে সেই ছবি তোলা হয়েছে মিথিলার দিক থেকে।

শুভেচ্ছা বার্তায় সৃজিত এমন এক মানুষের কথা উল্লেখ করলেন, যার জন্মদিন আর মিথিলার জন্মদিন খুব কাছাকাছি। অনুমান করা যায়, আমেরিকার কিংবদন্তি গায়ক, সুরকার ও গীতিকার বব ডিলানের কথা বলেছেন সৃজিত। তার জন্মদিন ২৪ মে। আর মিথিলার ২৫ মে। লেখার শেষে ৩৭ বছরের মিথিলার জন্য চির যৌবন কামনা করলেন তিনি।

জন্মদিনের এক দিন আগে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও দিয়েছেন মিথিলা। নীল পানিতে সাঁতার কাটছেন তিনি। সঙ্গে মেয়ে আয়রাও রয়েছে। এর আগের দিন শেয়ার করেন মা-মেয়ের রাতারগুল ভ্রমণের ভিডিও।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন