1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা জয় করে মুম্বাই ফিরলেন রণবীর-দীপিকা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

করোনা জয় করে মুম্বাই ফিরলেন রণবীর-দীপিকা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৪ মে, ২০২১
  • ২৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মুম্বাই বিমানবন্দরে বলিউডের তারকা দম্পতি

কিছুদিন আগে দীপিকা পাড়ুকোনের করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার খবর সামনে আসে। প্রথমে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রীর বাবা প্রকাশ পাড়ুকোন। পরে শোনা যায়, আক্রান্ত হয়েছে গোটা পাড়ুকোন পরিবার। তারপর থেকে নিভৃতবাসেই ছিলেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রবিবার দীপিকা ও রণবীর সিংকে দেখা যায় বেঙ্গালুরু থেকে মুম্বাইতে ফিরতে। কালো পোশাকে দেখা যায় দম্পতিকে। দুজনেরই মুখ মাস্কে ঢাকা ছিল। চোখে ছিল সানগ্লাস। হাত ধরে চিত্রশিকারীদের ক্যামেরায় বন্দি হন তারা।

মহারাষ্ট্র সরকার লকডাউন ঘোষণা করার পর বেঙ্গালুরুতে চলে যান দীপিকা ও রণবীর। উদ্দেশ্য ছিল দীপিকার মা-বাবা প্রকাশ পাড়ুকোন ও উজ্জ্বলা পাড়ুকোনের সঙ্গে সময় কাটানো। তার মাঝেই গোটা পরিবারের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসে।

প্রকাশ, উজ্জ্বলা ও তাদের ছোট মেয়ে অনীশার প্রথমে হালকা জ্বর আসে ও আরও কিছু উপসর্গ দেখা যায়। তারপর করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন প্রকাশ পাড়ুকোনের স্বাস্থ্যঅবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। করোনা আক্রান্ত হন দীপিকাও। তবে অভিনেত্রীর তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। দশ দিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন প্রকাশ পাড়ুকোনও। তিনিও বর্তমানে পুরোপুরি সুস্থ।

দীপিকা ও রণবীরের হাতে রয়েছে বেশ কয়েকটি বড় ছবির কাজ। যদিও করোনার কারণে বন্ধ রয়েছে শুটিং। পরিস্থিতি স্বাভাবিক হলেই কাজে যোগ দেবেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে এ জুটির ‘৮৩’।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন