1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে হামলায় ও ভ্যান থেকে পড়ে দুইজনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মাদারীপুরে হামলায় ও ভ্যান থেকে পড়ে দুইজনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৪৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

খসরু জামান, ডেস্ক রিপোর্ট-
মাদারীপুরের রাজৈর উপজেলায় পৃথক দুটি ঘটনায় নারীসহ ২জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ভ্যান থেকে পড়ে নারীর ও মঙ্গলবার রাতে প্রতিপক্ষের হামলায় এই মৃত্যুর ঘটনা ঘটে।

মঙ্গলবার রাত ১০টার দিকে রাজৈর উপজেলার কদমবাড়ির লক্ষ্মীপুর গ্রামে পূর্বশত্রুতা ও জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে নির্মল মন্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে।

এদিকে অন্য একটি হামলার ঘটনায় আহত ছেলেকে হাসপাতালে নেয়ার পথে ভ্যান থেকে পড়ে প্রমীলা রায় (৫৫) নামে নারীর মৃত্যু হয়েছে। রাজৈর থানা পুলিশ বুধবার সকালে মৃতদেহ উদ্ধার করে মাদারীপুরে মর্গে পাঠায়। এই ঘটনায় চার জনকে জিজ্ঞাসাবাদের জন্যে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাজৈর উপজেলার কদমবাড়ির লক্ষ্মীপুর গ্রামে জয়দেব মন্ডল নামে এক ব্যক্তি মঙ্গলবার রাত ১০টার দিকে এলাকার কবির বাইনের বাড়ি থেকে চা পান করে নিজ বাড়ি ফিরছিলেন।

এ সময় পূর্বশত্রুতা ও জমি-জমা বিরোধের জের ধরে পরি বাইন নামে এক যুবক জয়দেব মন্ডলের পথরোধ করে দাঁড়ান এবং একপর্যায়ে হামলা করেন। এ সময় জয়দেবের চিৎকারে ভাতিজাকে বাঁচাতে চাচা নির্মলসহ কয়েকজন এগিয়ে গেলে পরি বাইন হাতুড়ি দিয়ে নির্মলের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায় রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে রাজৈরে প্রতিপক্ষের হামলায় আহত ছেলেকে হাসপাতালে নেয়ার পথে ভ্যান থেকে পড়ে প্রমীলা রায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে কদমবাড়ির উল্লাবাড়িতে ইরি ক্ষেতে পানি দেয়াকে কেন্দ্র করে ব্লক ম্যানেজার অভিলাষের সাথে সুকান্ত রায়ের (২৮) কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

এ সময় অভিলাষের কাড়াইলের আঘাতে (বাঁশের লাঠি) সুকান্ত আহত হন। ঘটনার পর প্রমীলা রায় ভ্যানযোগে আহত ছেলে সুকান্তকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

মুমূর্ষু অবস্থায় প্রমীলা রায়কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রমীলাকে ঢাকা নেয়ার পরামর্শ দেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে প্রমীলাকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। প্রমীলা রায় উল্লাবাড়ি গ্রামের সুধীর রায়ের স্ত্রী।

রাজৈর থানার ওসি খোন্দকার শওকত জাহান বলেন, দুটি পৃথক ঘটনায় দুজন মারা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত আছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। দুটি ঘটনায় দুপুর পর্যন্ত কোনো মামলা দায়ের হয়

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন