1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিল্পকর্ম শেয়ার করে গাছ কাটার বিরুদ্ধে জয়ার প্রতিবাদ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

শিল্পকর্ম শেয়ার করে গাছ কাটার বিরুদ্ধে জয়ার প্রতিবাদ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান প্রাণী ও প্রকৃতি রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করছেন। করোনার লকডাউনে তিনি যেমন অসহায় পথ কুকুরদের মাঝে খাবার বিলিয়ে দেন, তেমনি বৃক্ষ নিধনের বিরুদ্ধেও তিনি বলিষ্ঠ বক্তব্য উপস্থাপন করছেন।

এবার তিনি বিদেশের একটি শিল্পকর্ম শেয়ার করে গাছ কাটা নিধনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। সংগৃহীত ছবি ও লেখা শেয়ার করে নিজের ভক্তদের মাঝে এই বার্তা পৌঁছে দিতে চেয়েছেন যাতে, তার ভক্তরা গাছকাটা বন্ধে ভূমিকা রাখেন।

পোস্টে বলা হয়, ‘যুক্তরাজ্যের ওয়েলসে সবচেয়ে উঁচু পাইন গাছটি সাম্প্রতিক ঝড়ে বিধ্বস্ত হয়, তাই গাছটিকে কেটে ফেলার দরকার হয় ৷ কিন্তু কাঠুরে শিল্পী ‘সাইমন রোর্কে’ গাছটির স্মৃতি ধরে রাখতে গাছটিকে না কেটে, হাতের আদলে একটি চমৎকার শিল্পরুপ দেন। যাতে এই চমৎকার শিল্পকর্মটি বিশেষ একটি অর্থ বহন করে! সমগ্র পৃথিবীতে যারা অযথা গাছ কেটে প্রকৃতির ক্ষতিসাধন করে তাদের বিরুদ্ধে এই সিম্বল হতে পারে একটি প্রতিবাদের প্রতীক! আসুন অযথা গাছ কাটা বন্ধ করি, প্রকৃতিতে রক্ষা করি!’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন